চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ওই দিন রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির মিডিয়া সেল জানায়, মির্জা আব্বাস বেশ কিছুদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সবুজসংকেত পাওয়ার পরই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতার করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি ভিত্তিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, বিদেশে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১ আগস্ট ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নিয়োগ দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সব দলের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দেশের সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিয়ে নিজেদের মতামত ও বক্তব্য তুলে ধরতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।সংসদে বিরোধী
১২ ঘন্টা আগে
অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া নিয়ে সংসদে প্রশ্ন, কালোবাজারি বন্ধের আশ্বাস
দেশের অভ্যন্তরীণ রুটে একই দিনে বিমানভাড়া দ্বিগুণ বা তারও বেশি হওয়ার বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরে ভাড়া সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ নেওয়া হবে কি না, জানতে চেয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সম্পূরক প্রশ্নে তিনি এ বিষয়টি তুলে ধরেন। এ সময়...
১৫ ঘন্টা আগে
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নিয়ে সৌদি-তুরস্ক ইতিবাচক: হুমায়ুন কবির
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে এ জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা বলেও জানান তিনি।রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।হুমায়ুন কবির বলেন, মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির
১৬ ঘন্টা আগে
৬ মাসের সরকার বিদ্যুৎ-জ্বালানি সংকট তৈরি করেনি: নুরুল হক নুর
মাত্র ছয় মাসের সরকার এসে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি করেনি বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।রোববার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) নির্মাণকাজের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।নুরুল হক নুর বলেন,...
১৭ ঘন্টা আগে
