চিড়িয়াখানায় ভয়াবহ জনবল সংকট: ৫৪৮ পদের বিপরীতে কর্মী মাত্র ১০৮
অনলাইন ডেস্ক
জাতীয় চিড়িয়াখানার সিংহী ‘ডেইজি’ খাঁচার দরজা খোলা পেয়ে বাইরে বের হয়ে আসার ঘটনার পর আবারও স্পষ্ট হয়েছে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ভয়াবহ জনবল সংকট ও অব্যবস্থাপনা। গত শুক্রবার বিকেলে খাবার দিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী খাঁচার তালা দিতে ভুলে গেলে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়।
চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানান, খাঁচা থেকে বেরিয়ে ডেইজি পানির পাম্পের পাশে হরিণের খাঁচার কাছে গিয়ে বসে। হরিণগুলো চিৎকার করতে শুরু করলে কর্তৃপক্ষ সিংহী বের হয়ে যাওয়ার বিষয়টি টের পায়। তাৎক্ষণিক দর্শনার্থীদের চিড়িয়াখানা থেকে বের করে দেওয়া হয়। প্রায় পৌনে দুই ঘণ্টা অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘ট্রাঙ্কুলাইজারগান’ দিয়ে সিংহীটিকে অচেতন করা হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আবার খাঁচায় ফেরানো হয়। বর্তমানে ডেইজি স্বাভাবিক আচরণ করছে।
চরম জনবল সংকট
জাতীয় চিড়িয়াখানার ১৩৭টি খাঁচার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ৫৪৮ জনবল প্রয়োজন হলেও রয়েছে মাত্র ১০৮ জন। এর মধ্যে ২৫ জন নিরাপত্তাকর্মী ও ২০ জন আনসার সদস্য। অনেক কর্মীকে একাধিক দায়িত্ব পালন করতে হয়।
চিড়িয়াখানার ২৩৭টি অনুমোদিত পদের মধ্যে ১৬২টি শূন্য। পরিচালক জানান, নিয়োগবিধির জটিলতার কারণে দীর্ঘদিন ধরে নতুন জনবল নিয়োগ দেওয়া যাচ্ছে না। বর্তমানে ৬৮ জনকে দৈনিক মজুরিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে আরও ৩৫ জন নিয়োগের প্রক্রিয়া চলছে।
পুরোনো অবকাঠামো ও নিরাপত্তাহীনতা
১৮৭ একর জায়গাজুড়ে বিস্তৃত চিড়িয়াখানায় রয়েছে ১৩৫ প্রজাতির ৩ হাজার ৩৪২টি প্রাণী। এর মধ্যে অনেক প্রাণীর খাঁচার লক ও গ্রিলের মান অত্যন্ত পুরোনো। নিরাপত্তা এবং পর্যবেক্ষণ দুর্বল হওয়ায় বারবার দুর্ঘটনা ঘটছে।
ডেইজি ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। চিড়িয়াখানার আধুনিকায়নে ১০৯ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
আগের দুর্ঘটনাগুলো
জাতীয় চিড়িয়াখানায় এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে।
- ২০২৪ সালে হাতির আক্রমণে প্রাণ যায় মাহুত আজাদ আলীর ছেলে জাহিদের।
- ২০২৩ সালের জুনে হায়েনার কামড়ে হাত বিচ্ছিন্ন হয় দুই বছর বয়সী শিশু সাইফ আহমেদের।
- অতীতে বাঘ, ভালুক ও বানরের আক্রমণে একাধিক কর্মী আহত ও নিহত হয়েছেন।
প্রাণী ক্রয়েও স্থবিরতা
গত তিন বছর নতুন কোনো প্রাণী কেনেনি জাতীয় চিড়িয়াখানা। তবে সম্প্রতি পাঁচ বছরের জন্য প্রাণী ক্রয়ের অনুমোদন পাওয়া গেছে। বিদেশ থেকে ৩৫ প্রজাতির ১৯৬টি প্রাণী কেনার পরিকল্পনা রয়েছে। তবে প্রাণী ক্রয়ের টেন্ডারে অংশগ্রহণকারী কম হওয়ায় বাজারদরের তুলনায় অতিরিক্ত দর জমা দেওয়ার অভিযোগও রয়েছে।
ডেইজির ঘটনা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তর দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, “বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, তা ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই আন্দোলন সফল হয়েছে।...
৯ ঘন্টা আগে
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি
দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এসেছে।পোস্টে আজহারি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ
৯ ঘন্টা আগে
‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসে দেশে হানাহানি ও সংঘাতের ঘটনা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, আবু সাঈদ, মুগ্ধসহ জুলাইয়ের শহীদরা এমন বিভক্ত ও সংঘাতপূর্ণ বাংলাদেশ দেখতে জীবন দেননি।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘জুলাই কালচারাল ফেস্ট’-এর প্রথম দিনের...
১১ ঘন্টা আগে
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাত পাঠানো বিবৃতিতে...
১৪ ঘন্টা আগে
