ছয় মাসের আগেই বিরোধীদের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
অনলাইন ডেস্ক
সংগৃহীত
সরকারের কর্মকাণ্ড মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় না দিয়ে ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বিরোধী দলের লং মার্চের মতো কর্মসূচি পালনকে অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি বলেন, আন্দোলন করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। তবে দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে এ ধরনের কর্মসূচি আরও কিছুদিন পর হলে ভালো হতো।
শনিবার সকালে এমপি হোস্টেলে নিজ দপ্তরে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সরকারি দল থেকে রাজপথে বিরোধী দলের বিরুদ্ধে কোনো সংঘাতময় কর্মসূচি দেওয়া হবে না। বিষয়টি জনগণের বিবেকের ওপর ছেড়ে দেওয়া হবে। জনগণ বোকা নয়, তারা সবকিছু বোঝে এবং সময়মতো সবকিছুর মূল্যায়ন করবে।
তিনি বলেন, ‘ছয় মাস সময় পাওয়ার আগেই যদি রাজপথে নেমে যায়, তবে মানুষই তা মূল্যায়ন করবে।’
সংসদে জ্বালানি সংকট নিয়ে আলোচনা
চিফ হুইপ জানান, সংসদের আগামী অধিবেশনেই দেশের বর্তমান সংকট ও জ্বালানি সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এ বিষয়ে বিভিন্ন দলের পক্ষ থেকে যেসব নোটিশ দেওয়া হয়েছে, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তারা একটি ভঙ্গুর অর্থনীতি ও ধ্বংসপ্রাপ্ত গণতন্ত্রের ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তাঁর দাবি, গণতন্ত্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করা হয়েছিল এবং দেশের বিপুল সম্পদ নিঃশেষ করে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলা হয়েছিল।
বিগত সরকারের সমালোচনা
বিগত সরকারের বিভিন্ন চুক্তির সমালোচনা করে নুরুল ইসলাম মনি বলেন, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের দেওয়া প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের মাত্র সাত মাসের মাথায় দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা লুটের তথ্য উঠে এসেছিল বলে তিনি দাবি করেন। পরবর্তী সময়েও দেশ থেকে বিপুল অর্থ পাচারের তথ্য সামনে আসছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সাধারণ জীবনযাপনের কথা বললেও তাঁর সরকারের সময়ে দেশের ব্যাপক ক্ষতি হয়েছে। তাঁর দাবি, একটি নির্দিষ্ট দেশের সঙ্গে ৯৮ শতাংশ গ্যাস চুক্তি করে জ্বালানি খাতকে সংকটে ফেলা হয়েছিল।
নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব
জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারের নেওয়া নতুন পদক্ষেপের কথাও তুলে ধরেন চিফ হুইপ। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রতি মানুষকে আগ্রহী করতে ১০ থেকে ৫০ টাকা রেটিং সুবিধা দেওয়া হচ্ছে।
পাকিস্তান সোলার সিস্টেমে সাফল্য পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে দ্রুত জ্বালানি সংকটের সমাধান সম্ভব।
দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিত করা এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান...
১ ঘন্টা আগে
দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করেন তিনি।সেখানে রাষ্ট্রপতিকে স্বাগত জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং...
২ ঘন্টা আগে
‘প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো’: শামারুহ মির্জা
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা। বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরে তিনি বলেছেন, রাষ্ট্রপতি হোন কিংবা না হোন-তার কাছে তিনি সবসময়ই ‘আব্বু’ ও ‘হিরো’।রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে...
২ ঘন্টা আগে
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাবেন তিনি।রাষ্ট্রপতিকে বরণ করে নিতে ইতোমধ্যে শহরজুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান সাজানো হয়েছে।সফরসূচি অনুযায়ী, রোববার দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ
৫ ঘন্টা আগে
