রাজনীতি

‘ছয় দফা দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন’: শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

২২ ঘন্টা আগে


‘ছয় দফা দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন’: শফিকুর রহমান

সংগৃহীত


জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকট, কৃষকদের সার না পাওয়া, ব্যবসায়ীদের চাঁদাবাজির শিকার হওয়া এবং দুর্নীতিসহ বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতেই তারা রাজপথে নেমেছেন।

তিনি বলেন, ‘আপনারা কি ২৪ ঘণ্টা বিদ্যুৎ, গ্যাস ও পানি পান? কৃষকরা কি সময়মতো সার পান? ব্যবসায়ীরা কি চাঁদাবাজমুক্ত পরিবেশে ব্যবসা করতে পারেন? কুমিল্লায় দুর্নীতি আছে কি না-আছে। এসব সমস্যার সমাধান চান বলেই আমরা রাস্তায় নেমেছি।’

শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এই লংমার্চ দেশের সব বিভাগীয় শহরে যাবে। ছয় দফা দাবি আদায়ে আন্দোলন শুরু হয়েছে। সরকার এসব দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করেই তারা ঘরে ফিরবেন বলে মন্তব্য করেন তিনি।

ছয় দফা দাবিতে লংমার্চ

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধ-এই ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের আয়োজন করা হয়।

পথসভায় কুমিল্লাবাসীর বিভিন্ন দাবির প্রসঙ্গও তুলে ধরেন জামায়াত আমির।

‘কুমিল্লা বিভাগ নিয়ে আর টালবাহানা নয়’

ডা. শফিকুর রহমান বলেন, কুমিল্লার মানুষ দীর্ঘদিন ধরে বিভাগ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। ১৯৯৪ সালে সিলেট বিভাগ প্রতিষ্ঠার সময় একই সঙ্গে কুমিল্লাকে বিভাগ করার দাবিও উঠেছিল। কিন্তু তখন কুমিল্লা বিভাগ হয়নি।

তিনি প্রশ্ন রাখেন, ‘তাহলে কুমিল্লাবাসীর অপরাধ কী?’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কুমিল্লা বিভাগ নিয়ে আর টালবাহানা না করে দ্রুত তা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি নোয়াখালীর মানুষও বিভাগ দাবি করছেন উল্লেখ করে তাদের দাবিও বিবেচনার আহ্বান জানান তিনি।

তবে কুমিল্লা ১৯৯৪ সাল থেকে বিভাগ দাবি করে আসছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, কুমিল্লা বিভাগ আগে বাস্তবায়ন করা উচিত।

তিনি আরও বলেন, কোনো জেলার নাম বা পরিচয়কে কেন্দ্র করে বাড়াবাড়ি করা হলে সেটি ওই জেলা ও বিভাগের প্রতিটি নাগরিকের জন্য অপমানজনক। বর্তমান সরকার বিভাগ দেওয়ার কথা বলেছে-তাহলে কুমিল্লাকে বিভাগ করা হচ্ছে না কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

কুমিল্লায় বিমানবন্দর চালুর দাবি

কুমিল্লায় বিমানবন্দর চালুর বিষয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, কুমিল্লায় বিমানবন্দর করার বিষয়টি সামনে এসেছে। এখানে একটি ইপিজেডও রয়েছে। সম্ভাব্যতা যাচাই-বাছাই করে বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে।

তবে তাঁর মতে, এর আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা প্রয়োজন। বিভাগ হলে কুমিল্লার মানুষকে প্রশাসনিক বিভিন্ন কাজে চট্টগ্রামে যেতে হবে না এবং স্থানীয়ভাবেই প্রয়োজনীয় প্রশাসনিক সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে।

আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের আগে সরকার জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করে আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে। অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি স্বরাষ্ট্রমন্ত্রী নিজ মন্ত্রণালয়ের দায়িত্বেই থাকতে চান, তাহলে অন্য সব দায়িত্ব ছেড়ে দিয়ে আগে নিজের মন্ত্রণালয়ের পরিস্থিতি ঠিক করা উচিত।

তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে রক্ষা করতে হবে এবং দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে।

পথসভায় ১১ দলীয় জোটের নেতারা

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এ ছাড়া এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজীসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতাকর্মীও পথসভায় উপস্থিত ছিলেন।


দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ

দেশে জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার না চালিয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান...

৩ ঘন্টা আগে


গণভোটের রায় অস্বীকার করে ৭০ শতাংশ মানুষকে অপমান করা হয়েছে: শফিকুর রহমান
গণভোটের রায় অস্বীকার করে ৭০ শতাংশ মানুষকে অপমান করা হয়েছে: শফিকুর রহমান

গণভোটের রায়কে অস্বীকার করে সরকার দেশের ৭০ শতাংশ মানুষকে অপমান ও প্রতারিত করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেছেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কবর রচনা করে সংসদের ভেতরেই সবকিছুর ফয়সালা করতে চেয়েছিলাম। রাজপথে আসতে চাইনি; কিন্তু সরকারই তাদের রাজপথে আসতে বাধ্য করেছে। জনগণের গণভোটের...

৪ ঘন্টা আগে


বিরোধীরা সংসদে একরকম, বাইরে আরেক রূপে: এ্যানি চৌধুরী
বিরোধীরা সংসদে একরকম, বাইরে আরেক রূপে: এ্যানি চৌধুরী

বিরোধী দল সংসদে সুন্দর সুন্দর কথা বললেও বাইরে গিয়ে ১৯৭১ সালের সময়ের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে বিরোধীদের লংমার্চ কর্মসূচি কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরোধীরা বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনের হুমকি...

১৯ ঘন্টা আগে


ঢাকা-চট্টগ্রাম জনতার জোয়ার থামানোর ক্ষমতা কারও নেই: আখতার হোসেন
ঢাকা-চট্টগ্রাম জনতার জোয়ার থামানোর ক্ষমতা কারও নেই: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত জনতার যে জোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ার থামানোর ক্ষমতা কারও নেই। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom