ছেলে থেকে হলেন মেয়ে,ক্রিকেটে ফেরার সুযোগ পেলেন অনয়া বাঙ্গার
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
একসময় ভারতের মুম্বাই অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ক্রিকেট খেলেছেন অনয়া বাঙ্গার। পরবর্তী সময়ে লিঙ্গান্তর প্রক্রিয়ার কারণে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে সরে যেতে হয়েছিল তাকে। তবে এবার আবারও ক্রিকেটে ফেরার সুযোগ তৈরি হয়েছে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়ার সামনে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত অস্ট্রেলিয়ার কমিউনিটি ক্রিকেটে খেলতে পারবেন ২৫ বছর বয়সী অনয়া। নির্ধারিত সব শর্ত পূরণ করতে পারলে ২০২৭ সালের মার্চ থেকে এলিট পর্যায়ের নারী ক্রিকেটেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেন তিনি। সে ক্ষেত্রে মেয়েদের বিগ ব্যাশ লিগেও খেলার সম্ভাবনা তৈরি হবে।
দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, অনয়ার বিষয়ে সরাসরি কোনো একক সিদ্ধান্ত নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তার চিকিৎসাসংক্রান্ত তথ্য, অস্ত্রোপচারের নথি, হরমোন ও টেস্টোস্টেরনের মাত্রা, ক্রিকেট খেলার অভিজ্ঞতা এবং খেলার ভিডিওসহ বিভিন্ন তথ্য বিশেষজ্ঞদের একটি প্যানেল পর্যালোচনা করেছে।
ভারতের সাবেক অলরাউন্ডার ও কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়ার আগের নাম ছিল আরিয়ান বাঙ্গার। ২০২২ সালে তিনি লিঙ্গান্তর প্রক্রিয়া শুরু করেন। চলতি বছরের মার্চে জেন্ডার-অ্যাফার্মিং সার্জারির পর আবার ক্রিকেটে ফেরার সুযোগের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতিমালা অনুযায়ী, নারী বিভাগের সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে খেলতে হলে একজন খেলোয়াড়ের রক্তে সিরাম টেস্টোস্টেরনের মাত্রা টানা ১২ মাস প্রতি লিটারে ১০ ন্যানোমোলের নিচে থাকতে হবে। অনয়ার ক্ষেত্রে এই ১২ মাসের সময়সীমা পূর্ণ হবে ২০২৭ সালের মার্চে।
এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে তাকে আবার রক্ত পরীক্ষা করাতে হবে। পরীক্ষায় টেস্টোস্টেরনের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে থাকলে এবং নীতিমালার অন্যান্য শর্ত পূরণ করতে পারলে এলিট পর্যায়ের নারী ক্রিকেটে খেলার অনুমতি পেতে পারেন তিনি।
তবে তার আগেই অস্ট্রেলিয়ার যেকোনো রাজ্য বা অঞ্চলের প্রিমিয়ার লিগে খেলতে পারবেন অনয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী, প্রিমিয়ার ক্রিকেট কমিউনিটি ক্রিকেটের আওতাভুক্ত।
অনয়ার সর্বশেষ রক্ত পরীক্ষায় টেস্টোস্টেরনের মাত্রা প্রতি লিটারে ০.৬ ন্যানোমোল পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অনয়ার দাবি, এই মাত্রা পরীক্ষাগারের নারী রেফারেন্স রেঞ্জের মধ্যেই রয়েছে।
ক্রিকেটে ফেরার সুযোগ পাওয়াকে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন অনয়া। কয়েক বছর প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকার পর আবার প্রিয় খেলায় ফেরার সম্ভাবনা তৈরি হওয়ায় উচ্ছ্বসিত তিনি।
অনয়া জানিয়েছেন, ক্রিকেট তার জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। লিঙ্গান্তর প্রক্রিয়া শুরু করার সময় তার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল, হয়তো আর কখনো ক্রিকেটে ফিরতে পারবেন না। দীর্ঘ কয়েক বছর ধরে ফেরার পথ খুঁজে অবশেষে সেই সুযোগ তৈরি হওয়ায় তিনি সন্তুষ্ট।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতেও সন্তুষ্ট অনয়া। তার মতে, বিষয়টি কোনো স্বয়ংক্রিয় সিদ্ধান্তে হয়নি; বরং ন্যায্যতা, প্রতিযোগিতার স্বচ্ছতা এবং নারী খেলাধুলায় অন্তর্ভুক্তির বিভিন্ন দিক বিবেচনা করে তার আবেদন পর্যালোচনা করা হয়েছে।
এখন ২০২৭ সালের মার্চের অপেক্ষা। নির্ধারিত সব শর্ত পূরণ করতে পারলে কমিউনিটি ক্রিকেটের গণ্ডি পেরিয়ে এলিট নারী ক্রিকেটেও দেখা যেতে পারে অনয়া বাঙ্গারকে।
মার্তিনেজকে দলে নিতে চেলসির সঙ্গে অ্যাস্টন ভিলার সমঝোতা
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘এমি’ মার্তিনেজকে দলে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে ইংলিশ জায়ান্ট চেলসি। তাকে পেতে অ্যাস্টন ভিলার সঙ্গে ৭৫ লাখ পাউন্ডের চুক্তিতে সমঝোতায় পৌঁছেছে লন্ডনের ক্লাবটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৬ কোটি টাকা।দ্য গার্ডিয়ান ও ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ বছর বয়সী মার্তিনেজের সঙ্গে দুই বছরের চুক্তি করতে...
১ দিন আগে
ভারত-বাংলাদেশ সিরিজ সেপ্টেম্বরে নয়, সম্ভাব্য নতুন সময় জানুয়ারি
আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর হওয়ার সম্ভাবনা ক্রমেই কমছে। দুই দেশের ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট মহলের আলোচনায় এখন নতুন সম্ভাব্য সময় হিসেবে আগামী বছরের জানুয়ারির কথা উঠে এসেছে।ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বাংলাদেশ সফরের নতুন সূচি নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও দেশটির সরকারের মধ্যে আলোচনা চলছে।বিসিসিআইয়ের একটি সূত্র
১ দিন আগে
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড সরানোর দাবি ‘ভিত্তিহীন’: বিসিবি
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের নামে করা ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’ সরিয়ে ফেলার দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, স্ট্যান্ডটির নাম পরিবর্তন বা বাদ দেওয়ার বিষয়ে বর্তমান বোর্ড কোনো সিদ্ধান্ত নেয়নি। দেশের অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর স্ট্যান্ডের নাম
২ দিন আগে
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে স্টার্কের শীর্ষে উত্থান, ১৭ ধাপ এগোলেন শরিফুল
মাত্র দেড় দিনে শেষ হওয়া ম্যাকাই টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের শরিফুল ইসলাম ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। বুধবার (২৬ আগস্ট) টেস্টের ব্যক্তিগত র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি।ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন মিচেল স্টার্ক। দুই ধাপ এগিয়ে তিনি পেছনে ফেলেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে।...
৩ দিন আগে
