ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট পুনর্গঠন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন করা হয়েছে। সদ্য বিদায় নেওয়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমের স্থলাভিষিক্ত হয়েছেন আসিফ আব্দুল্লাহ।
বুধবার (১৫ জুলাই) রাতে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
তিনি জানান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশনে ১২ জন নির্বাচিত ও একজন মনোনীত কার্যকরী পরিষদ সদস্যের ছাত্রজীবন শেষ হওয়ায় সংগঠনের সংবিধান অনুযায়ী উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সারা দেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১২ জন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম কার্যকরী পরিষদের সদস্যদের সঙ্গে পরামর্শ করে আরও একজন সদস্য মনোনয়ন দেন এবং কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন করেন।
কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের দায়িত্বপ্রাপ্তরা
পুনর্গঠিত কেন্দ্রীয় সেক্রেটারিয়েটে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আজিজুর রহমান আজাদ। সাহিত্য সম্পাদক হয়েছেন সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, দাওয়াহ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মূসা, এইচআরএম কার্যক্রম সম্পাদক মো. নোমান হোসেন নয়ন, ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, অর্থ সম্পাদক আনিসুর রহমান, কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, শিক্ষা ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম, উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম, তথ্যপ্রযুক্তি সম্পাদক মেহরাব হাসান এবং শিশুকল্যাণ সম্পাদক ইহসানুল কবীর।
এ ছাড়া প্রচার সম্পাদক হিসেবে এস এম ফরহাদ, সমাজসেবা সম্পাদক মো. মোস্তাকুর রহমান জাহিদ, তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল, এইচআরডি সম্পাদক হেলাল উদ্দিন রুবেল, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. ইসমাইল, আইন সম্পাদক মোহা. শামীম উদ্দীন, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, বিজ্ঞান সম্পাদক মু. মাহমুদুল হাসান, স্পোর্টস সম্পাদক মো. মুশফিকুর রহমান, পাবলিক রিলেশনস সম্পাদক নুমায়ের আব্দুল্লাহ, ছাত্র অধিকার সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, স্কুল কার্যক্রম সম্পাদক ডা. যায়েদ আহমাদ, পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার, মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার, বিতর্ক সম্পাদক আবু নাছির মো. তুহা এবং শিল্প ও সংস্কৃতি সম্পাদক জাকির হোসাইন দায়িত্ব পালন করবেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নেতৃত্ব ২০২৬ সেশনের বাকি সময় কেন্দ্রীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।
ছাত্রশিবির ছাড়ার একদিন পর জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নেওয়ার একদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।বুধবার (১৫ জুলাই) বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি দলের সহযোগী সদস্যপদের ফরম পূরণ করেন। এ সময় সদ্য
৪ ঘন্টা আগে
শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশের রাজনৈতিক ভিত্তি হবে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা। তিনি বলেন, “জুলাই নিয়ে অবশ্যই রাজনীতি করতে হবে। কারণ নতুন বাংলাদেশের রাজনীতি হচ্ছে জুলাইয়ের রাজনীতি। আমরা আর স্বৈরতন্ত্রে ফিরতে চাই না; আমরা গণতন্ত্র, বৈষম্যবিরোধী, অন্তর্ভুক্তিমূলক ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ চাই।”বুধবার...
৪ ঘন্টা আগে
জুলাই বিপ্লবের প্রামাণ্য চিত্র প্রদর্শনীর ক্যারাভান চালু করল ঢাকা দক্ষিণ জামায়াত
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে জুলাই বিপ্লবের প্রামাণ্য চিত্র প্রদর্শনীর ক্যারাভান চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।বুধবার (১৫ জুলাই) সকালে ক্যারাভানটির উদ্বোধন করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী এক মাস...
৪ ঘন্টা আগে
‘মজলুমের মিলনমেলা’ বর্তমান সংসদ, স্পিকারকে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
বর্তমান জাতীয় সংসদকে ‘মজলুমের মিলনমেলা’ হিসেবে অভিহিত করে স্পিকারকে একজন বলিষ্ঠ ও নিরপেক্ষ অভিভাবক হিসেবে সংসদ পরিচালনার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, সংসদ যত সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালিত হবে, জনগণের হতাশা তত কমবে,...
৫ ঘন্টা আগে
