রাজনীতি

‘ছাত্রশিবিরে কেউ সিগারেট খায়—এটি কল্পনাও করা যায় না’: সেলিম উদ্দিন

অনলাইন ডেস্ক

১০ ঘন্টা আগে


‘ছাত্রশিবিরে কেউ সিগারেট খায়—এটি কল্পনাও করা যায় না’: সেলিম উদ্দিন

ছবি: সংগৃহীত


ছাত্রশিবিরের সাংগঠনিক পরিবেশ এমন যে সেখানে কেউ সিগারেট সেবন করেন-এটি কল্পনাও করা যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন।

সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান ‘আলাপন’-এ অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ছাত্রশিবির একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো পরিচালিত হয়, যেখানে প্লে থেকে মাস্টার্স পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের জন্য পৃথক সিলেবাস রয়েছে।

তিনি জানান, কোনো শিক্ষার্থীকে সাথী বা সদস্য হিসেবে মনোনীত করার আগে তার ব্যক্তিগত জীবন, বন্ধু-বান্ধব এবং পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হয়, যাতে তার চারিত্রিক স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

তার ভাষ্য, সংগঠনের সদস্যরা নিয়মিত তাহাজ্জুদ ও ফজরের নামাজ জামাতে আদায় করেন। পাশাপাশি কোরআন অধ্যয়ন, সাহিত্যচর্চা এবং আত্মউন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

সেলিম উদ্দিন বলেন, ছাত্রশিবির বা জামায়াতে যোগ দেওয়ার জন্য শুরু থেকেই সিগারেট না খাওয়া কোনো পূর্বশর্ত নয়। তবে সংগঠনের পরিবেশে এসে অনেকেই স্বল্প সময়ের মধ্যেই ধূমপানের অভ্যাস ত্যাগ করেন।

তিনি বলেন, “শিবিরের সঙ্গে যারা থাকেন, তাদের কেউ সিগারেট পান করেন-এমনটি কল্পনাও করা যায় না।”

নেতা নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সংগঠনে ভোটাররা সাধারণত উচ্চ নৈতিক চরিত্র, শৃঙ্খলা ও আদর্শিক যোগ্যতাকে গুরুত্ব দেন। এ কারণেই সংগঠনের ভেতরে মাদক বা নেশাজাতীয় কোনো কিছুর স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি।


‘শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই’: কিশোরগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী
‘শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই’: কিশোরগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই। তিনি দাবি করেন, দেশে ফিরে এলে তার বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হবে।সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রেজিস্ট্রি অফিসসংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকায় আয়োজিত ‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠন’ শীর্ষক জুলাই জাগরণ

৮ ঘন্টা আগে


নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সোমবার (২৭ জুলাই) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদে এনসিপির ভূমিকা, রাষ্ট্রের মৌলিক

১০ ঘন্টা আগে


আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে পরিণতি আরও খারাপ হবে: সারজিস আলম
আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে পরিণতি আরও খারাপ হবে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যারা অপরাধে জড়িত এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে।রোববার (২৬ জুলাই) বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।তারাকান্দা-ধোবাউড়া সড়কের পশুহাসপাতালের সামনে বিকেল ৫টায় শুরু...

১ দিন আগে


বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন ভিডিও, বাড়ছে আলোচনা
বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন ভিডিও, বাড়ছে আলোচনা

নারীসংক্রান্ত বিতর্কের জেরে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। ভিডিওগুলো প্রকাশের পর তাকে নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা আরও তীব্র হয়েছে।সর্বশেষ ছড়িয়ে পড়া একটি ভিডিওতে গাজী নজরুল ইসলামকে এক নারীর সঙ্গে একটি হোটেলের করিডর, লবি...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom