হাদি হত্যা মামলায় নতুন মোড়, সামনে এলো শাহীন চেয়ারম্যানের নাম
অনলাইন ডেস্ক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে ‘শাহীন চেয়ারম্যান’-এর নাম সামনে এসেছে। গোয়েন্দা সূত্রের দাবি, এই হত্যাকাণ্ডের অর্থ ও অস্ত্রের জোগানদাতা ছিলেন তিনি নিজেই।
গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র যুগান্তরকে জানিয়েছে, হাদি হত্যার কিলিং মিশন বাস্তবায়নে শাহীন চেয়ারম্যানের পাশাপাশি আরও কয়েকজন সহযোগী জড়িত ছিলেন। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতার সংশ্লিষ্টতার তথ্যও পেয়েছেন তদন্তকারীরা।
সূত্র জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাদির ওপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন তিনি।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, জুলাই বিপ্লবে শরিফ ওসমান হাদির ভূমিকা এবং গত বছরের ৫ আগস্টের পর থেকে তার বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ চরম ক্ষুব্ধ ছিল। দলটির কাছে তিনি বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হন। এরপরই তাকে হত্যার জন্য হিটলিস্টে রাখা হয় বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের।
জানা গেছে, শাহীন আহমেদ দীর্ঘদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এলাকায় তিনি ‘মাফিয়া ডন’ হিসেবেই বেশি পরিচিত ছিলেন। শেখ হাসিনা সরকারের সময়ে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি। পুলিশের খাতায় চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে তালিকাভুক্ত থাকলেও দীর্ঘদিন ধরেই তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। প্রভাব খাটিয়ে একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন বলেও জানান স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর শাহীন চেয়ারম্যান সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান। সেখানে কিছুদিন আত্মগোপনে থাকলেও গত তিন থেকে চার মাস ধরে তিনি আবার সক্রিয় হন। অভিযোগ রয়েছে, বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তিনি দেশে থাকা আওয়ামী লীগের স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ‘হিটলিস্ট প্ল্যান’ বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা যুগান্তরকে জানান, কয়েকটি হোয়াটসঅ্যাপ কল ও এসএমএসের সূত্র ধরে হাদি হত্যায় শাহীন চেয়ারম্যানের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। হামলার আগে ও পরে ঘাতকদের সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা আব্দুল হামিদের একাধিকবার যোগাযোগের তথ্যও মিলেছে। এছাড়া ভারতে অবস্থানরত কয়েকটি গ্রুপ অ্যাপসের মাধ্যমে ঢাকায় থাকা স্লিপার সেল সদস্যদের কার্যক্রম সমন্বয় করা হচ্ছিল বলে তদন্তে উঠে এসেছে।
সূত্র আরও জানায়, এই হত্যা মামলার তদন্তে সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনীতিকের নামও এসেছে। গ্রেপ্তার হওয়া আসামিদের যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক শাহীন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জের দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম শুক্রবার রাতে যুগান্তরকে বলেন,
“আমরা সব দিক বিবেচনায় নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আশা করছি খুব শিগগিরই এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডসহ সব পরিকল্পনাকারীর নাম প্রকাশ করা সম্ভব হবে।”
ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে: শামা ওবায়েদ
ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কোন পথে এগোবে, সে সিদ্ধান্ত ভারতেরই নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ৫ আগস্ট দিল্লিতে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়াও জানান তিনি।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের
১ ঘন্টা আগে
মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, দোয়া মাহফিলে জুবাইদা ও জাইমা
সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার কন্যা ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার
২ ঘন্টা আগে
র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ, প্রকাশিত আইনের খসড়া
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে জনসাধারণের মতামত আহ্বান করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জনমত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের মতামত...
৩ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, প্রথম দিনের ৯০০ টিকিট শেষ
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং আধুনিক ডিজিটাল প্রদর্শনী নিয়ে সাজানো এই জাদুঘরের...
৬ ঘন্টা আগে
