রাজনীতি

ছাত্রদলের পাশে দাঁড়ালেন যুবদল নেতা নয়ন

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


ছাত্রদলের পাশে দাঁড়ালেন যুবদল নেতা নয়ন

ছবি: সংগৃহীত


জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে ক্যাম্পাসের পাশাপাশি উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকাতেও। বিকেলের দিকে সেখানেও ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে মাথায় হেলমেট ও হাতে পাইপ নিয়ে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নকে দেখা যায়।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার পর সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় ঢাকা আলিয়া মাদ্রাসা মোড় এলাকায় উপস্থিত ছিলেন রবিউল ইসলাম নয়ন। এ সময় তাকে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নয়ন পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “তারা গুলি করছে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না কেন? আপনারা সামনে যান। আমরা আপনাদের সহযোগিতা করব।”

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় সংঘর্ষ চলাকালে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন হন।

তবে মাথায় হেলমেট ও হাতে পাইপ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়ে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


হাসপাতালেও হামলার অভিযোগ: জবিতে সংঘর্ষের পর নতুন করে উত্তেজনা
হাসপাতালেও হামলার অভিযোগ: জবিতে সংঘর্ষের পর নতুন করে উত্তেজনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রশিবির, ছাত্রশক্তি ও জকসু নেতাদের ওপর হামলার ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের ওপরও হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন জকসুর নেতারা।তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত হয়ে হাসপাতালে...

১ ঘন্টা আগে


ছাত্রদলকে সারজিসের কড়া বার্তা: ‘ছাত্রলীগের পথেই হাঁটলে পরিণতি আরও ভয়াবহ হবে’
ছাত্রদলকে সারজিসের কড়া বার্তা: ‘ছাত্রলীগের পথেই হাঁটলে পরিণতি আরও ভয়াবহ হবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, ছাত্রদল যদি ছাত্রলীগের মতো আচরণ করে, তবে তাদের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, ‘ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের

১ ঘন্টা আগে


তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা
তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ পোস্ট করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।রোববার (২ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস...

৮ ঘন্টা আগে


‘গুলি করে মেরে ফেলো, গণভবনেই কবর দাও’—ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ
‘গুলি করে মেরে ফেলো, গণভবনেই কবর দাও’—ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের শেষ পর্যায়ে দেশত্যাগের আগমুহূর্ত পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে অনড় ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে পদত্যাগের পরামর্শ দিলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom