রাজনীতি

ছাত্রদল রাজপথে না থাকলে জামায়াত-শিবিরকে আবার ‘গুপ্ত’ বানাবে ছাত্রলীগ: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক

১ দিন আগে


ছাত্রদল রাজপথে না থাকলে জামায়াত-শিবিরকে আবার ‘গুপ্ত’ বানাবে ছাত্রলীগ: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত


ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ করে দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, ‘ছাত্রলীগের ভয়ে যারা গুপ্ত ছিল, কেউ বা ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল, তারা কীভাবে ছাত্রদলকে কুত্তার মতো পিটিয়ে রাজশাহী ছাড়া করতে চায়? ছাত্রদল রাজপথে না থাকলে তো ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে। এই বাস্তবতা কেন এরা বুঝতে চায় না?’

তিনি বলেন, ‘দেখেন, এরা বিরোধী দল হয়েই কুত্তার মতো পিটিয়ে সরকারি দলের লোকজনকে এলাকা ছাড়া করতে চায়। ভবিষ্যতে ক্ষমতায় গেলে কী করবে, তা নিশ্চয়ই অনুমেয়।’

জামায়াত-শিবিরের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘বিরোধী দল হয়েই জামায়াত-শিবির মজলুম থেকে জালিম হয়ে গেছে। সুতরাং জামায়াত জালিমের পরিণতি আওয়ামী জালিমের মতোই হবে।’

রাশেদ খাঁন আরও বলেন, ‘এদেরকে কাঁচুমাচু করে দেশ পরিচালনার সুযোগ নেই।’ তাঁর ভাষ্য, শেখ হাসিনা যেমন বলেছিলেন বিএনপিকে এক দিনও শান্তিতে দেশ চালাতে দেবেন না, জামায়াত-শিবিরও একই পথ অনুসরণ করছে।

তিনি আরও বলেন, ‘জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে তারা ভবিষ্যতে আরও কঠোর হয়ে উঠতে পারে।’


‘মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার’: সারজিস
‘মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার’: সারজিস

‘মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার’-এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে ঘিরে বিভিন্ন অভিযোগও তুলেছেন তিনি।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সারজিস আলম এসব মন্তব্য করেন। পোস্টে তিনি দাবি করেন, দলীয় লুটপাট,

৯ ঘন্টা আগে


জ্বালানির দাম বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মঞ্জু
জ্বালানির দাম বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মঞ্জু

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মাধ্যমে সরকার দায়িত্বহীনতা ও দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।মজিবুর রহমান মঞ্জু বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে দেশের বিভিন্ন কর্মক্ষেত্রসহ

১৪ ঘন্টা আগে


‘আওয়ামী লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ-ওপিঠ?’: সোহেল তাজ
‘আওয়ামী লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ-ওপিঠ?’: সোহেল তাজ

ইতিহাস আড়াল ও বিকৃতির ক্ষেত্রে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তাঁর দাবি, কোনো নিরপেক্ষ ব্যক্তি বিষয়টি পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন, ইতিহাস বিকৃতির ক্ষেত্রে দুই দলই প্রতিযোগিতায় নেমেছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক...

১ দিন আগে


নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি খায়রুল গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি খায়রুল গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি এড. খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা দিয়ে মোটর সাইকেল যোগে যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে নাশকতাসহ অস্হিতশীলতার অভিযোগ রয়েছে।এ ব্যাপারে সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ আরিফ উল্ল্যাহ

১ দিন আগে

Dr.Mahfuzul Alom