বানিজ্য

ছাড় পাচ্ছে ৫ ইসলামী ব্যাংক, এখনই দিতে হচ্ছে না টাকা ফেরত

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


ছাড় পাচ্ছে ৫ ইসলামী ব্যাংক, এখনই দিতে হচ্ছে না টাকা ফেরত

দেশের পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক যে প্রায় ৩৪ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা দিয়েছিল, তা এখনই ফেরত নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। একীভূতকরণের মাধ্যমে নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই অর্থ পুনরুদ্ধার স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সম্প্রতি নীতিনির্ধারণী এক বৈঠকে এমন নির্দেশ দিয়েছেন গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ সূত্র জানায়, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক-এই পাঁচ প্রতিষ্ঠানকে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠন করা হবে, যার নাম প্রস্তাব করা হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।

এরই মধ্যে এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং একীভূতকরণের রূপরেখা তৈরির কাজ এগিয়ে চলছে। বাংলাদেশ ব্যাংক মনে করছে, এখন অর্থ ফেরতের চাপ সৃষ্টি করলে পুরো একীভূতকরণ প্রক্রিয়া ঝুঁকিতে পড়বে। ফলে আপাতত মূল মনোযোগ দেওয়া হচ্ছে ব্যাংকগুলোর সম্পদ ও দায়ের মূল্যায়ন, মূলধন কাঠামো নির্ধারণ এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করার দিকে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২-২৫ সালের মধ্যে তারল্য সংকটে থাকা এই ব্যাংকগুলোকে বিভিন্ন সময় রিফাইন্যান্স স্কিম, রেপো ও বিশেষ তহবিল থেকে মোট ৩৪ হাজার কোটি টাকার সহায়তা দেওয়া হয়।

এর বেশির ভাগই ব্যবহৃত হয়েছে গ্রাহকদের আমানত ফেরত ও দৈনন্দিন পরিচালন ব্যয় মেটাতে। একই সঙ্গে ব্যাংকগুলোর ওপর প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর নিয়ন্ত্রণ, অনিয়ন্ত্রিত ঋণ বিতরণ ও শাসনব্যবস্থার দুর্বলতাই এই সংকটের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘এখন আমাদের লক্ষ্য টাকা ফেরত নয়, বরং ব্যাংকগুলোকে স্থিতিশীল করা। একীভূত ব্যাংক কার্যকরভাবে গঠিত হলে তখনই হিসাব মিলিয়ে অর্থ ফেরত নেওয়া হবে।’

এর আগে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, দুর্বল ব্যাংকগুলোর চলতি হিসাবের নতুন অর্থ এলে তা ঋণ পরিশোধে সমন্বয় করা হতো। কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তে সেই নীতি শিথিল করা হয়েছে, যাতে ব্যাংকগুলো কিছুটা স্বস্তি পায় এবং পুনর্গঠনের কাজ নির্বিঘ্নে এগোয়।


হরমুজ প্রণালি নিয়ে আশাবাদে আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম
হরমুজ প্রণালি নিয়ে আশাবাদে আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীদের ধারণা, এ আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির পথ সুগম করতে পারে। এতে দীর্ঘ পাঁচ মাসের সংঘাতের অবসান এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতে নৌ

৪ ঘন্টা আগে


গ্যাস সংকটে চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় তিন দিনের ছুটি
গ্যাস সংকটে চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় তিন দিনের ছুটি

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের অন্যতম বৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপ চট্টগ্রাম ইপিজেডে (সিইপিজেড) অবস্থিত তাদের ৯টি কারখানায় তিন দিনের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত কারখানাগুলোতে উৎপাদনসহ সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।চট্টগ্রাম প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় চলমান তীব্র গ্যাস ও

৭ ঘন্টা আগে


টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা
টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা

টানা কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খুচরা বাজারগুলোতে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।রোববার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজারসহ প্রায় সব খুচরা...

৩ দিন আগে


এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

দেশে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে চলমান গুঞ্জনের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে এ বিষয়ে প্রচারিত বিভিন্ন তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom