খেলাধুলা

চেলসির নারী দলে সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান: ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


চেলসির নারী দলে সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমান-এর মেয়ে জাইমা রহমান ইংলিশ ক্লাব চেলসি নারী ফুটবল দল-এ গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছিলেন বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

যমুনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান খেলাধুলা খুবই পছন্দ করেন। লন্ডনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তাদের সঙ্গে সরাসরি কথোপকথনের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, তিনি নিজে যতটা খেলাধুলা পছন্দ করেন, তার স্ত্রী ও মেয়ে তার চেয়েও অনেক বেশি আগ্রহী।

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, জাইমা রহমান চেলসির নারী ফুটবল দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন এবং তার উচ্চতা ও দক্ষতার কারণে সে সুযোগ আসে। তবে পরবর্তীতে বিভিন্ন কারণে তিনি সেই সুযোগ কাজে লাগাননি।

এছাড়া আমিনুল হক উল্লেখ করেন, জাইমা রহমান তার মতোই ম্যানচেস্টার ইউনাইটেড-এর সমর্থক।


আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই

১ দিন আগে


সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...

১ দিন আগে


আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশেরও জায়গা নিশ্চিত
আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশেরও জায়গা নিশ্চিত

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ওয়ানডে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে তারা। আফগানিস্তানের জয়েই বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে বাংলাদেশের অবস্থানও নিশ্চিত হয়ে গেছে।আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয় পাওয়ার মাধ্যমে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনকারী...

১ দিন আগে


নাহিদকে মিস করবে বাংলাদেশ, বলছেন তাসকিন
নাহিদকে মিস করবে বাংলাদেশ, বলছেন তাসকিন

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নাহিদ রানা ও শরিফুল ইসলামের অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণে বড় ঘাটতি তৈরি করেছে বলে মনে করেন তাসকিন আহমেদ। বিশেষ করে নাহিদ রানার গতি ও বাউন্স অস্ট্রেলিয়ার কন্ডিশনে কাজে আসত বলে মন্তব্য করেছেন তিনি।দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ডারউইনে অবস্থান করছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom