রাজনীতি
রাজধানী

চাঁদাবাজিকে কেন্দ্র করে গুলশান থানা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

নগর প্রতিবেদক

১৫ ঘন্টা আগে


চাঁদাবাজিকে কেন্দ্র করে গুলশান থানা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

ছবি: সংগৃহীত


রাজধানীর গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডে হকার বসানো ও চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুবাস্তু থেকে বাঁশতলা পর্যন্ত সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুলশান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান ও বিএনপি নেতা নুরুর নেতৃত্বাধীন একটি গ্রুপ এবং সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত ভূইয়া  ও যুবদল নেতা মনার নেতৃত্বাধীন অপর একটি গ্রুপের মধ্যে ফুটপাতে হকার বসানো ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধ চলছিল।

এরই জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রগতি সরণির মূল সড়কে হকার বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। ফুটপাত দখল করে হকার বসানোর কারণে ব্যস্ত এই সড়কে পথচারীদের চলাচলে দুর্ভোগের পাশাপাশি যানজটও সৃষ্টি হচ্ছে।

যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও ফুটপাত দখল ও হকার বসানো পুরোপুরি বন্ধ না হওয়ায় নগরবাসীর ভোগান্তি অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা।

এদিকে সংঘর্ষের ঘটনায় হতাহতের সংখ্যা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।


শেখ হাসিনাকে প্রত্যর্পন করবে না ভারত জানানো হলো ঢাকাকে
শেখ হাসিনাকে প্রত্যর্পন করবে না ভারত জানানো হলো ঢাকাকে

বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত  এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য ঢাকাকে অনুরোধ জানিয়েছে ভারত।সোমবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় সাংবাদিক  অনির্বাণ দাসগুপ্তের নামে লেখা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।আনন্দবাজারের ঐ প্রতিবেদনে বলা হয়, প্রায় এক মাস

১৫ ঘন্টা আগে


ডিসেম্বরের ‘হাইপ-ন্যারেটিভ’ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ
ডিসেম্বরের ‘হাইপ-ন্যারেটিভ’ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক ‘হাইপ’ ও ‘ন্যারেটিভ’ সেপ্টেম্বরেই শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩১ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি...

১৮ ঘন্টা আগে


ঢাকা দক্ষিণ থেকে উত্তরের ভোটার হলেন আসিফ মাহমুদ
ঢাকা দক্ষিণ থেকে উত্তরের ভোটার হলেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভোটার এলাকা পরিবর্তন করেছেন। এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। বর্তমানে তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন আফতাবনগর এলাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক

২১ ঘন্টা আগে


ঢাকা-৮ আসনের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-৮ আসনের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন। এর আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ঢাকা-১৮ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।সোমবার (৭ সেপ্টেম্বর) এনসিপির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোটার এলাকা

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom