বিশেষ সংবাদ

চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ফারজানা

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ফারজানা

বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে স্লোগান দিয়ে সম্প্রতি আলোচনায় আসা ফারজানা তমাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারজানার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।

অভিযোগ দায়েরের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফারজানা তমাসহ দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। এজাহারের তথ্য অনুযায়ী, রিয়াজ উদ্দিন আহমেদ নামের এক ব্যক্তি এই মামলাটি করেন। অভিযোগে বলা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ১০ মিনিটে আসামি এইচ এম ওসমান রেজা, তানজীল, ফারজানা তমাসহ আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে প্রবেশ করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, পূর্বের একটি মামলায় আপস করিয়ে দেওয়ার কথা বলে তারা বাদী রিয়াজ উদ্দিনের ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করেন। হুমকির মুখে বাদী বিভিন্ন জায়গা থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা জোগাড় করে আসামিদের হাতে তুলে দেন।

তবে আসামিরা অবশিষ্ট ৪ লাখ ৫০ হাজার টাকা না দিলে বাদী ও তার পরিবারকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে বলে চাপ দিতে থাকে। এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসায় তিনজন নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দেন। সেখানে তারা দেলোয়ার হোসেন নামের একজনকে ‘মামলা থেকে অব্যাহতি’ পাইয়ে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তারা ৫ লাখ ৫০ হাজার টাকা নিয়ে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টার মধ্যে বাকি টাকা দিতে বলেন এবং পরিবারটিকে নানারকম হুমকি দিয়ে চলে যান।

ঘটনার পর রাতেই বিমানবন্দর থানার সামনে থেকে সমন্বয়ক নোমান রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে সমন্বয়ক তানজিল ও ফারজানা তমাকে উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি সেগুনবাগিচায় মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসা ঘেরাও করে যারা স্লোগান দিয়েছিলেন, তাদের মধ্যে এই গ্রেপ্তারকৃতরাও ছিলেন। ওই স্লোগান দেওয়া মেয়েটিই হলেন ফারজানা তমা। উত্তরা পশ্চিম থানার কর্মকর্তারা জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারজানা তমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে হাজির করা হয়।


রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে

রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...

১১ দিন আগে


জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...

১৭ দিন আগে


দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি

ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...

১৮ দিন আগে


মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ

মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...

২৪ দিন আগে

Dr.Mahfuzul Alom