রাজনীতি

‘চাঁদাবাজি বন্ধ করতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন’— সরকারকে সারজিস আলম

অনলাইন ডেস্ক

১৬ ঘন্টা আগে


‘চাঁদাবাজি বন্ধ করতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন’— সরকারকে সারজিস আলম

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, দেশে চাঁদাবাজি বন্ধে সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারাবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “আমরা যখন গাইবান্ধা বা সাদুল্লাপুরে আসি, তখন ভ্যানচালক ও অটোরিকশাচালকদের কাছ থেকে শুনি, একটি ভ্যান বা অটোরিকশা চালাতে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা দিতে হয়। যেখানে সাধারণ মানুষের কাছ থেকে এভাবে চাঁদা নেওয়া হয়, সেখানে সেই সরকারকে জনগণের সরকার বলা যায় না।”

সরকারের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি নিজেরা চাঁদাবাজি না করেন, তাহলে যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যদি সেই সক্ষমতা না থাকে, তাহলে ক্ষমতা ছেড়ে দিন। আর যদি ক্ষমতাও না ছাড়েন, আবার চাঁদাবাজির বিরুদ্ধেও ব্যবস্থা না নেন, তাহলে মানুষ ধরে নেবে দিনের বেলায় আপনারা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেন, আর রাতে সেই চাঁদার টাকার ভাগ নেন।”

সাদুল্লাপুর উপজেলা এনসিপির সভাপতি শফিজল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় নেত্রী সুমাইয়া ফারজানা দিনা এবং গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি।

সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।

এর আগে, জুলাই শহীদ দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধা পৌর পার্কে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবারের সদস্য এবং প্রশাসনের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিএনপি, জামায়াত, এনসিপি, শহীদ পরিবার সোসাইটি এবং জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলার সাতটি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।


গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বরিশালে কাল ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বরিশালে কাল ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং যোগাযোগ ব্যবস্থাসহ দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে আগামীকাল শনিবার বরিশালে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বেলা ২টায় বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আয়োজকরা।জামায়াত সূত্রে

৬ ঘন্টা আগে


শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সমালোচনা গোলাম পরওয়ারের
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সমালোচনা গোলাম পরওয়ারের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ঘটনায় ভারত সরকারের সমালোচনা করেছেন।শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।গোলাম পরওয়ার বলেন, “দিল্লিতে তিনি (শেখ হাসিনা)...

৭ ঘন্টা আগে


‘জান দেবো তবু জুলাই দেবো না’ স্লোগানে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে ধানমন্ডিতে জামায়াতের র‍্যালি
‘জান দেবো তবু জুলাই দেবো না’ স্লোগানে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে ধানমন্ডিতে জামায়াতের র‍্যালি

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার সকালে আবাহনী মাঠসংলগ্ন এলাকা থেকে শুরু হওয়া র‍্যালিটি জিগাতলা, সিটি কলেজ, কলাবাগান ও ধানমন্ডি ২৭ নম্বর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আবাহনী মাঠে এসে শেষ হয়।র‍্যালিতে দলটির নেতাকর্মীদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা

৮ ঘন্টা আগে


জুলাই শহীদদের স্মরণে এবি পার্টির প্রতীকী কফিন মিছিল “জুলাই শহীদেরা ৭১ এর শহীদদের উত্তরসূরি
জুলাই শহীদদের স্মরণে এবি পার্টির প্রতীকী কফিন মিছিল “জুলাই শহীদেরা ৭১ এর শহীদদের উত্তরসূরি

জুলাই শহীদদের স্মরণে এবি পার্টি আয়োজিত প্রতীকী কফিন মিছিলে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন; জুলাইয়ের শহীদেরা ৭১ এর শহীদদের বাস্তব অনুসারী, তাঁরা অকাতরে জীবন ও রক্ত দিয়ে প্রমাণ করেছেন তাঁরা তাদের সার্থক উত্তরসূরি। জুলাইয়ের শ্লোগান ছিল “লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারও বাপের না”। যারাই ক্ষমতার মোহে দেশকে নিজের...

৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom