রাজনীতি

ব্যাংক ঋণ সহজীকরণ ও স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা বিএনপির: তারেক রহমান

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


ব্যাংক ঋণ সহজীকরণ ও স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা বিএনপির: তারেক রহমান

ছবি: সংগৃহীত


বাংলাদেশের ব্যাংকগুলোতে ঋণ গ্রহণের প্রক্রিয়া জটিল হলেও আইন পরিবর্তন না করেও তা সহজীকরণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের অনেক তরুণ বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী হলেও ভিসা ফি ও অন্যান্য খরচের কারণে সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ সমস্যা সমাধানে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা রয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘ইউথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন নীতিগত বিষয়ে প্রশ্ন করেন বিএনপি চেয়ারম্যানকে।

তারেক রহমান বলেন, অতীতের সরকার কথিত উন্নয়নকে প্রাধান্য দিতে গিয়ে পরিবেশ ধ্বংস করেছে। আগামীর সরকার পরিবেশ সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেবে। জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল খনন এবং পাঁচ বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

চাঁদাবাজি বন্ধে বিএনপির পরিকল্পনা সম্পর্কে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিএনপি এ বিষয়টিকে দুই ধরনের অপরাধ হিসেবে দেখে—একটি প্রফেশনাল ক্রিমিনাল এবং অন্যটি সিজেনাল ক্রিমিনাল। সরকার প্রশাসনকে স্পষ্ট বার্তা দিলে যে সন্ত্রাস ও দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না, তাতে সঙ্গে সঙ্গে অন্তত ৩০ শতাংশ অপরাধ ও দুর্নীতি কমে আসবে। বাকি অংশ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারী ও পুরুষ উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে। একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনই বিএনপির লক্ষ্য।

অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থী ও উদ্যোক্তাদের পাশাপাশি বিএনপির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।


পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা  স্লোগানের অভিযোগ
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা

১৯ ঘন্টা আগে


টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো

২৩ ঘন্টা আগে


দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের

সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...

১ দিন আগে


ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom