সারাদেশ

বুড়িমারী এক্সপ্রেসে বিচ্ছিন্ন বগি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীরা

অনলাইন ডেস্ক

১৪ মাস আগে


বুড়িমারী এক্সপ্রেসে বিচ্ছিন্ন বগি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীরা

গাইবান্ধার সুন্দরগঞ্জ বামনডাঙ্গা রেলস্টেশনে একটি চলন্ত ট্রেনের বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শুক্রবার রাতে বুড়িমারী এক্সপ্রেসের দুটি বগি হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেলেও সৌভাগ্যক্রমে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। এতে হতাহত হয়নি কোনো যাত্রী।

ঘটনাটি ঘটে বামনডাঙ্গা রেল স্টেশনে। স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বামনডাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি শেষে ছাড়ার সময় 'ক-খ' ও 'ট-ঠ' বগির সংযোগস্থলের হুক বিকট শব্দে ভেঙে যায়। এতে বগি দুটি ইঞ্জিন থেকে আলাদা হয়ে যাওয়ায় ট্রেনটি হঠাৎ থেমে যায় এবং যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই ঘটনার ফলে অন্তত তিন ঘণ্টা পর্যন্ত ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়নি। পরে লালমনিরহাট থেকে করতোয়া এক্সপ্রেসের মাধ্যমে নতুন হুক এনে দ্রুত মেরামত কাজ সম্পন্ন করা হয়। মেরামতের পর ট্রেনটি পুনরায় তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাউয়ুল মিয়া জানান, দ্রুত বগি সংযোগ মেরামত করে ট্রেনটি পুনরায় চালু করা হয়েছে এবং কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।


গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক

রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর

৬ ঘন্টা আগে


কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...

৩ দিন আগে


৫০-৬০ লাখ টাকার গাছ উধাও  অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা
৫০-৬০ লাখ টাকার গাছ উধাও অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা

ভোলার লালমোহন উপজেলায় সড়ক প্রশস্তকরণের কাজকে কেন্দ্র করে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি ও রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন এবং তাঁর সহযোগী মাসুম বিল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কাটা এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কার্তারহাট থেকে...

১০ দিন আগে


সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুকে...

১৫ দিন আগে

Dr.Mahfuzul Alom