বসুন্দিয়া বিএনপির অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
যশোরের বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের (জঙ্গলবাধাল) বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম খান (মিস্টার) গ্রেপ্তার হয়েছেন।
ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলার পরিপ্রেক্ষিতে গতরাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম খান (মিস্টার) বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের শওকত আলী খানের ছেলে। তিনি বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
আটকের পর তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মণিরামপুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
যশোরের মণিরামপুরে ধানক্ষেতে জমে থাকা পানিতে শাপলা তুলতে গিয়ে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো-হাজরাকাঠি গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন খাতুন (৬) এবং মফিজুর রহমানের ছেলে জিসান হোসেন (১০)। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।স্থানীয় সূত্রে জানা যায়, বাঁওড়সংলগ্ন
৪ ঘন্টা আগে
তিনবার নোটিশের পরও ফায়ার লাইসেন্স না নেওয়ায় কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা
তিনবার নোটিশ দেওয়ার পরও ফায়ার লাইসেন্স না নেওয়ায় যশোরের পরিচিত খাবারের প্রতিষ্ঠান কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে যশোর শহরের কাচ্চি ভাই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত মোবাইল কোর্ট এ জরিমানা আদায় করে।যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর-১ লুৎফর
১৩ ঘন্টা আগে
চট্টগ্রামে জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেপ্তার ৬
চট্টগ্রাম নগরীর একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫টি স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার হওয়া চুড়িগুলোর মোট ওজন ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি, যা প্রায় ১ হাজার ১৫৮ দশমিক ৩৩ গ্রাম। এ ঘটনায় দোকানের সেলসম্যানসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বিকেলে পাঁচলাইশ থানায় আয়োজিত...
১৩ ঘন্টা আগে
যশোরে বিএনপি কার্যালয় পোড়ানো মামলার আসামি আটক
যশোরে বিএনপির দলীয় কার্যালয় পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি টিপু সুলতান বিশ্বাস মেম্বারকে (৫৪) আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি একসময় সর্বহারা দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার হাশিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে
১৩ ঘন্টা আগে
