জাতীয়

বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে হেলিকপ্টার উড্ডয়ন হবে, বিভ্রান্তি এড়াতে সতর্কতা

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে হেলিকপ্টার উড্ডয়ন হবে, বিভ্রান্তি এড়াতে সতর্কতা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের পাশে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন ও পরীক্ষামূলক অবতরণ পরিচালনা করা হবে। এতে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা প্রটোকল অনুসারে ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ২টার মধ্যে হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে হেলিকপ্টার পরীক্ষা সম্পন্ন হবে।

বিজ্ঞপ্তিতে আরও অনুরোধ করা হয়েছে, এই ঘটনা নিয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি আছেন। এরই মধ্যে তার নিরাপত্তা জোরদার করা হয়েছে।


সাঈদী-নিজামীদের ছবিতে ছাত্রদলের জুতা নিক্ষেপ
সাঈদী-নিজামীদের ছবিতে ছাত্রদলের জুতা নিক্ষেপ

রাজধানীতে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মতিউর রহমান নিজামীর ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং জামায়াত-শিবিরের রাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। কর্মসূচিতে উপস্থিত ছাত্রদল নেতারা বলেন,স্বাধীনতাবিরোধী রাজনীতির কোনো স্থান বাংলাদেশে নেই এবং এ ধরনের শক্তির পুনর্বাসনের

১৫ মিনিট আগে


জুলাইয়ের চেতনায় গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬
জুলাইয়ের চেতনায় গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬

একটি বিপ্লব কখনোই আকস্মিকভাবে জন্ম নেয় না। এটি কোনো একদিনের ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে জমে থাকা মানুষের বঞ্চনা, ক্ষোভ, অন্যায়, নিপীড়ন ও মুক্তির আকাঙ্ক্ষার বিস্ফোরিত রূপ। সুপ্ত আগ্নেয়গিরির মতোই ইতিহাসের অন্তরালে নীরবে জমতে থাকে প্রতিবাদের লাভা, যা একসময় বিস্ফোরিত হয়ে বদলে দেয় একটি জাতির ভাগ্য। ২০২৪ সালের...

৩০ মিনিট আগে


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত দলিল: নিতাই রায় চৌধুরী
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত দলিল: নিতাই রায় চৌধুরী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একটি জীবন্ত দলিল। তিনি বলেন, কোনো ত্যাগ বা সংগ্রাম কখনো বৃথা যায় না, ইতিহাসও কখনো মিথ্যা হয় না। জুলাই গণঅভ্যুত্থান সেই সত্যেরই উজ্জ্বল প্রমাণ।বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির...

৪৪ মিনিট আগে


জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার কেন্দ্র হবে: ড. মুহাম্মদ ইউনূস
জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার কেন্দ্র হবে: ড. মুহাম্মদ ইউনূস

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে শুধু ইতিহাস সংরক্ষণের স্থান নয়, বরং নতুন বাংলাদেশ গঠনের অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে বর্ণনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতি পথ হারালে এই জাদুঘরই নতুন পথ দেখাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনের প্রেরণা জোগাবে।বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি...

১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom