‘ব্রয়লার চিকেন পার্টি’র পোস্টে পতিত আওয়ামী লীগকে বার্তা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার অভিযোগকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মধ্যে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি ফেসবুক পেজ।
মঙ্গলবার (১৪ জুলাই) ‘Broiler Chicken Party’ নামে ফেসবুক পেজটি চালু করেন নিজেদের জেন-জি (Gen-Z) বা নতুন প্রজন্মের শিক্ষার্থী পরিচয় দেওয়া একদল তরুণ।
পেজটি চালুর পর বিভিন্ন পোস্টের পাশাপাশি একটি বার্তায় আওয়ামী লীগের উদ্দেশে মন্তব্য করা হয়।
ওই পোস্টে বলা হয়, ইনবক্স ও বিভিন্ন পোস্টে মেনশন করে অনেকেই তাদের ধন্যবাদ জানাচ্ছেন। এ প্রসঙ্গে পেজটির পক্ষ থেকে দাবি করা হয়, জুলাই আন্দোলনের মাধ্যমে তারা “পতিত ফ্যাসিস্ট লীগকে দেশছাড়া করেছে” এবং ভবিষ্যতেও কেউ একই ধরনের “ঔদ্ধত্যপূর্ণ আচরণ” করলে তার বিরুদ্ধেও একইভাবে অবস্থান নেওয়া হবে।
পোস্টের শেষাংশে আওয়ামী লীগকে উদ্দেশ করে ব্যঙ্গাত্মক ভাষায় ধন্যবাদও জানানো হয়।
উল্লেখ্য, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। এ আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিয়ে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে ব্যঙ্গাত্মক এই পেজের আত্মপ্রকাশ ঘটে।
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি আজ শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কঠোর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের নিয়ে কোনো ধরনের ‘এক্সপেরিমেন্ট’ চলতে পারে না। তিনি দাবি করেন, সাম্প্রতিক এইচএসসি পরীক্ষা, প্রশ্নপত্রের ত্রুটি এবং দুর্যোগের মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের...
৩ ঘন্টা আগে
শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের রাজনীতি কখনো সফল হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী
এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইতিহাস সাক্ষী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবারই শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে। শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের রাজনীতি কখনো সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় জুলাই...
৩ ঘন্টা আগে
দুর্যোগ পরিস্থিতিতে এইচএসসি-আলিম পরীক্ষা স্থগিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের
দেশব্যাপী বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।একই সঙ্গে শিক্ষা প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত ও সমন্বয়হীনতার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর নৈতিক দায়ের বিষয়টি সরকারকে বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর আইসিএবি মিলনায়তনে আয়োজিত সংগঠনের...
৬ ঘন্টা আগে
বিএনপির সমালোচনায় মিয়া গোলাম পরওয়ার, জুলাই সনদ বাস্তবায়নের দাবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর বর্তমান সরকার জুলাইয়ের চেতনা ও রাজনৈতিক ঐকমত্য থেকে সরে এসেছে। একই সঙ্গে তিনি জুলাই সনদ ও গণভোটের ফল বাস্তবায়নের দাবি জানান।সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ফেনী শহরের একটি কনভেনশন হলে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটে...
১ দিন আগে
