‘বর্তমান বাজেট জনবান্ধব নয়, গরিব মারার বাজেট’- রফিকুল ইসলাম খান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব নয়, বরং "গরিব মারার বাজেট" বলে মন্তব্য করেছেন।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রফিকুল ইসলাম খান বলেন, এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে বেড়ে ১ হাজার ৭২৮ টাকায় পৌঁছেছে। একই সঙ্গে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি যথাক্রমে ১৫ ও ১৮ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া ডিম, মুরগি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
তিনি অভিযোগ করেন, মুদিদোকানেও ভ্যাট আরোপ করা হয়েছে, যার প্রভাব সমাজের নিম্নআয়ের মানুষের ওপরও পড়ছে।
বাজেট বাস্তবায়ন নিয়ে প্রশ্ন
বাজেটে নির্ধারিত জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাকে অবাস্তব উল্লেখ করে রফিকুল ইসলাম খান বলেন, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৪৮ দশমিক ২৩ শতাংশ। বাকি এক মাসে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পরিকল্পনা বাস্তবসম্মত নয় এবং এতে অনিয়মের সুযোগ সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায় পৌঁছেছে, যা অর্থনীতির জন্য উদ্বেগজনক।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে রফিকুল ইসলাম খান বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত ১০০ দিনে ৬০৫টি হত্যাকাণ্ড এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে।
তিনি দাবি করেন, নিহতদের মধ্যে সরকারি দলের নেতাকর্মীর সংখ্যাও উল্লেখযোগ্য। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সরকার যদি নিজেদের দলের লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে।
লক্ষ্মীপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ড এবং দেশজুড়ে ধর্ষণের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকারও সমালোচনা করেন।
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারি উদ্যোগের আহ্বান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বিশ্বজুড়ে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গ্রহণযোগ্যতা ও প্রসার ক্রমেই বাড়ছে। যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ইসলামী অর্থায়নকে উৎসাহিত করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও এ খাতের বিকাশে সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যাংকিং...
৩ ঘন্টা আগে
গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, নির্বাচনের আগে গণভোটের রায় বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় আসার পর সরকার তা থেকে সরে এসেছে। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া...
৪ ঘন্টা আগে
শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি-তারেক জিয়ারও ভিন্ন পরিণতি হবে না: মামুনুল হক
ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি এবং তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ...
৪ ঘন্টা আগে
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম
নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকার দুই জায়গায় তার মেয়ের নাম পাওয়া গেছে।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দিলে তিনি নিজেই এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।গতকাল শুক্রবার বাংলাদেশ সচিবালয়ের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে (ভাইরাল)। চিঠিটি ছিল...
৪ ঘন্টা আগে
