বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রীর মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক ধারণা পুলিশের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের এক নেত্রীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিলা ইসলাম (৩৫) আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি একই সঙ্গে গৈলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শিলা ইসলামের স্বামী শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত গৈলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। শিলা ছিলেন তার দ্বিতীয় স্ত্রী।
পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, ঘটনাটি ঘিরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ড কর্মী নিয়োগের ভাইভা বোর্ডে বহিরাগত উপস্থিতির অভিযোগ
চট্টগ্রামের সাতকানিয়ায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় তথ্যসংগ্রহকারী নিয়োগের মৌখিক পরীক্ষায় বহিরাগত এক ব্যক্তির উপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, সরকারি নিয়োগ পরীক্ষার ভাইভা বোর্ডে দায়িত্ববহির্ভূত একজন ব্যক্তি উপস্থিত থেকে পরীক্ষার্থীদের প্রশ্ন করেছেন, যা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।শনিবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে...
১৭ ঘন্টা আগে
টঙ্গিবাড়ীতে ৮০ বছর বয়সী বৃদ্ধের দ্বিতীয় বিয়ে ও জমি বিক্রি নিয়ে পরিবারে উদ্বেগ
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ৮০ বছর বয়সী মো. শাহাজালাল শেখের দ্বিতীয় বিয়ে ও জমি বিক্রিকে কেন্দ্র করে পরিবারে উদ্বেগ ও বিরোধ দেখা দিয়েছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি গোপনে দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করছেন এবং সেখান থেকে একের পর এক জমি বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন তার সন্তানরা।শনিবার (২৫...
১৮ ঘন্টা আগে
চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার, উৎস খতিয়ে দেখছে পুলিশ
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গুলোর মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টি ছোট আকারের।...
১৮ ঘন্টা আগে
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলের মরদেহ দেখলেন পুলিশ কনস্টেবল
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তুহিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে অন্য দিনের মতোই দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে ছুটে যান কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল শামসুল হক। কিন্তু সেখানে গিয়ে তিনি জীবনের সবচেয়ে মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হন। ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখতে পান, নিহত শিশুটি তারই ছেলে।শুক্রবার (২৪ জুলাই)...
২ দিন আগে
