সারাদেশ

বরিশালে আটদলের বিভাগীয় সমাবেশ আগামীকাল: ১০ লাখ মানুষের উপস্থিতির লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

৮ মাস আগে


বরিশালে আটদলের বিভাগীয় সমাবেশ আগামীকাল: ১০ লাখ মানুষের উপস্থিতির লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও ৫ দফা দাবির পক্ষে আন্দোলনরত আটদলের উদ্যোগে আগামীকাল ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, বেলা ১২টায় বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে শুরু হতে যাচ্ছে বিভাগীয় সমাবেশ। সমাবেশ সফল করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

 

সংবাদ সম্মেলনে প্রস্তুতির চিত্র তুলে ধরলেন নেতারা

সোমবার (১ ডিসেম্বর) বরিশাল সদর রোডের হোটেল কিংফিশারে আয়োজিত সংবাদ সম্মেলনে আটদলের নেতারা জানান, প্রায় ১০ লাখ মানুষের উপস্থিতির লক্ষ্যে সমাবেশের সকল আয়োজন চূড়ান্ত করা হয়েছে।

লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
তিনি জানান, “জাতীয় সনদ বাস্তবায়ন, নৈতিক সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতি-দুঃশাসন রোধ এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতেই এই সমাবেশের আয়োজন।”

 

আটদলের পুনরায় উত্থাপিত ৫ দফা দাবি

১. জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারি আদেশ জারি।
২. উক্ত আদেশের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন।
৩. পিআর পদ্ধতিতে নির্বাচন এবং সব পর্যায়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. জুলাই গণঅভ্যুত্থান, শাপলা ট্রাজেডি ও বিডিআর বিদ্রোহে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার।
৫. জাতীয় পার্টিসহ ১৪ দলের ‘ফ্যাসিবাদের দোসর’ দাবি করা সংশ্লিষ্টদের বিচার এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা।

 

সমাবেশে নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থাপনা

নেতৃবৃন্দ জানান, সমাবেশকে সফল ও শান্তিপূর্ণ করতে প্রায় ৩০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
অতিথিদের জন্য স্যানিটেশন ও ওযুর পূর্ণাঙ্গ ব্যবস্থা রাখা হয়েছে।

গাড়ি পার্কিং এর জন্য নির্ধারিত স্থানসমূহ—

  • সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ মাঠ
  • পরেশ সাগর মাঠ
  • সি অ্যান্ড বি রোড
  • আমতলা পানির ট্যাংকি এলাকা
  • হেমায়েত উদ্দীন ঈদগাহ
  • ক্লাব রোড

নৌ–পার্কিং এর স্থান—

  • লঞ্চঘাট
  • ডিসি ঘাট
  • চাঁদমারী খেয়াঘাট

 

শান্তিপূর্ণ সমাবেশের অঙ্গীকার

নেতারা বলেন,
“আমরা শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সমাবেশ সম্পন্ন করতে বদ্ধপরিকর। সংঘাত বা উসকানির রাজনীতি আমাদের লক্ষ্য নয়; বরং সত্য, ন্যায়, শান্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের উদ্দেশ্য।”

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন

এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল, প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম, অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মাদ বাবর, অধ্যাপক আব্দুল জব্বার, মাওলানা মোঃ জোবায়ের গালিব, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা আব্দুল কাদের, মুহাম্মদ মনির হোসেনসহ সমমনা আটদলীয় জোটের বরিশাল জেলা ও মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ।


ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...

৮ ঘন্টা আগে


সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক
সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক

দুই দশক ধরে সন্তানের চিকিৎসার পেছনে ছুটেছেন মো. আলী আনোয়ার। দেশে-বিদেশের হাসপাতাল, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চিকিৎসার খরচ-সবকিছুর ভার কাঁধে নিয়ে সন্তানের সুস্থতার আশায় নিজের জীবনের সঞ্চয়টুকুও শেষ করে ফেলেছেন তিনি। কিন্তু নিয়তি যেন এবার তাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে।২০২৫ সালের অক্টোবর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলী আনোয়ার।...

১ দিন আগে


গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুম ৯ দিন পর মারা গেলেন
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুম ৯ দিন পর মারা গেলেন

নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম (৪০) মারা গেছেন। নয় দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত ইব্রাহিম আল মাসুম উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের...

২ দিন আগে


শাহজালাল বিমানবন্দরে গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার সোনা উদ্ধার, চালক পলাতক
শাহজালাল বিমানবন্দরে গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার সোনা উদ্ধার, চালক পলাতক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি গাড়িতে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযান টের পেয়ে গাড়ির চালক শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।সোমবার (১০ আগস্ট) বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom