সারাদেশ

বরিশাল বিভাগের খেলাফত মজলিসের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর নাম ঘোষণা

জেলা প্রতিনিধি

১২ মাস আগে


বরিশাল বিভাগের খেলাফত মজলিসের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর নাম ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য খেলাফত মজলিসের বরিশাল বিভাগের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা আজ ৯ আগস্ট দুপুর ১২টায় বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সংগঠনের নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্মমহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।

সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক সিরাজুল হক। বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন মুহাম্মদ মুনতাসির আলী।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার আবদুল মজিদ, অধ্যাপক এ. কে. এম মাহবুব আলম, অধ্যাপক আহমদ আসলাম, কেন্দ্রীয় সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেন ও বরিশাল বিভাগের জেলা নেতৃবৃন্দ।

বরিশাল বিভাগের ২১টি আসনে ঘোষিত খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি প্রতিকে সম্ভাব্য প্রার্থীগণ হলেন:

বরিশাল জেলা:
বরিশাল-১: অধ্যাপক মো: সাইদুর রহমান শাহীন
বরিশাল-২: মো: মোস্তাফিজুর রহমান ইরান
বরিশাল-৩: অধ্যাপক মাওলানা মুহাম্মদ মুয়াজ্জেম হোসাইন
বরিশাল-৪: অধ্যাপক রুহুল আমিন কামাল
বরিশাল-৫: অধ্যাপক এ. কে. এম মাহবুব আলম
বরিশাল-৬: অধ্যাপক মো: মোশাররেফ হোসেন খান

বরগুনা জেলা:
বরগুনা-১: এডভোকেট মো: জাহাঙ্গীর হোসাইন
বরগুনা-২: অধ্যাপক মো: রফিকুল ইসলাম

পটুয়াখালী জেলা:
পটুয়াখালী-১: অধ্যাপক মাওলানা মো: সাইদুর রহমান
পটুয়াখালী-২: মাওলানা মো: আইয়ুব বিন মুসা
পটুয়াখালী-৩: এডভোকেট দেলোয়ার হোসেন
পটুয়াখালী-৪: ডা: জহির আহম্মেদ

ঝালকাঠি জেলা:
ঝালকাঠি-১: মাওলানা মইনুল ইসলাম
ঝালকাঠি-২: ডা: মো: সিদ্দিকুর রহমান

ভোলা জেলা:
ভোলা-১: মাওলানা শামসুল আলম
ভোলা-২: অধ্যক্ষ মাওলানা সালেহ উদ্দিন
ভোলা-৩: মাওলানা আবদুর রাজ্জাক
ভোলা-৪: ইঞ্জিনিয়ার মো: মাহফুজুর রহমান

পিরোজপুর জেলা:
পিরোজপুর-১: মাওলানা আবদুল গাফ্ফার
পিরোজপুর-২: হাফেজ মো: নূরুল হক
পিরোজপুর-৩: অধ্যাপক মোতালেব হোসেন


৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে

১ ঘন্টা আগে


বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য

৩ ঘন্টা আগে


ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...

১৩ ঘন্টা আগে


সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক
সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক

দুই দশক ধরে সন্তানের চিকিৎসার পেছনে ছুটেছেন মো. আলী আনোয়ার। দেশে-বিদেশের হাসপাতাল, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চিকিৎসার খরচ-সবকিছুর ভার কাঁধে নিয়ে সন্তানের সুস্থতার আশায় নিজের জীবনের সঞ্চয়টুকুও শেষ করে ফেলেছেন তিনি। কিন্তু নিয়তি যেন এবার তাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে।২০২৫ সালের অক্টোবর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলী আনোয়ার।...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom