খেলাধুলা

ব্রাজিলের পর ভারতের বিপক্ষে খেলতে পারে বিশ্বকাপের চমক কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক

১ দিন আগে


ব্রাজিলের পর ভারতের বিপক্ষে খেলতে পারে বিশ্বকাপের চমক কেপ ভার্দে

ছবি: সংগৃহীত


ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের পর বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দের বিপক্ষেও মাঠে নামতে পারে ভারতীয় ফুটবল দল। আগামী ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিপক্ষে ভারতের ম্যাচ হওয়ার কথা রয়েছে। এরপর কেপ ভার্দেকে ভারতে এনে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

ফেডারেশন সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি দৈনিক জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে কেপ ভার্দের বিপক্ষে ভারতের ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।

কেপ ভার্দে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো মূল পর্বে অংশ নিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়। গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে দলটি। উরুগুয়ের সঙ্গেও ড্র করে তারা।

তবে বিশ্বকাপে কেপ ভার্দের সবচেয়ে আলোচিত ম্যাচ ছিল আর্জেন্টিনার বিপক্ষে শেষ ৩২-এর লড়াই। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল আফ্রিকার দলটি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গোল হজম করে বিদায় নিতে হয় তাদের।

বিশ্বকাপে কেপ ভার্দের আলোচনার অন্যতম কারণ হয়ে উঠেছেন গোলরক্ষক ভোজিনহা। আর্জেন্টিনা ও স্পেনের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি বিশ্বকাপের অন্যতম আলোচিত গোলকিপারে পরিণত হন।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬৪ নম্বরে থাকা কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি চূড়ান্ত হলে ব্রাজিলের পর আরও একটি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগ পাবে ভারত।


এ বছর হচ্ছে না বিপিএল, আগামী বছর নতুনভাবে ফেরানোর পরিকল্পনা
এ বছর হচ্ছে না বিপিএল, আগামী বছর নতুনভাবে ফেরানোর পরিকল্পনা

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত দুই আসরে বড় অঙ্কের আর্থিক ক্ষতির পর তাড়াহুড়ো করে টুর্নামেন্ট আয়োজন না করে প্রয়োজনীয় সংস্কার ও পরিকল্পনা শেষে আগামী বছর নতুনভাবে বিপিএল আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।বৃহস্পতিবার বিপিএল নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘এ...

২ ঘন্টা আগে


ম্যাক্সওয়েলের পরিবারে নতুন অতিথি, কন্যার নাম মাইয়া
ম্যাক্সওয়েলের পরিবারে নতুন অতিথি, কন্যার নাম মাইয়া

অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও তার স্ত্রী ভিনির পরিবারে এসেছে নতুন অতিথি। এবার কন্যাসন্তানের বাবা হয়েছেন ম্যাক্সওয়েল। মেয়ের নাম রাখা হয়েছে মাইয়া ম্যাক্সওয়েল।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতক কন্যার ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন ম্যাক্সওয়েল ও ভিনি। ছবির সঙ্গে তারা লিখেছেন, ‘আমাদের স্বপ্নের মেয়েটি এসেছে, মাইয়া ম্যাক্সওয়েল।’ খবরটি প্রকাশের পর সাবেক

১ দিন আগে


ডারউইন টেস্টের জয়ে র‍্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশের ক্রিকেটারদের
ডারউইন টেস্টের জয়ে র‍্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশের ক্রিকেটারদের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাংকিংয়ে। ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে সবচেয়ে বড় লাফ দিয়েছেন তানজিদ হাসান ও হাসান মাহমুদ।ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন শান্ত। এর পুরস্কার...

১ দিন আগে


বার্সেলোনায় রদ্রিকে পেয়ে উচ্ছ্বসিত ফ্লিক, ‘সম্ভবত সেরা ৬ নম্বর’
বার্সেলোনায় রদ্রিকে পেয়ে উচ্ছ্বসিত ফ্লিক, ‘সম্ভবত সেরা ৬ নম্বর’

বহুল আলোচিত দলবদলের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষ করে বার্সেলোনায় যোগ দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি। নতুন ক্লাবে যেন ‘নিজ ঘরে’ ফিরে আসার অনুভূতি পাচ্ছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।রদ্রিকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বার্সেলোনা কোচ হ্যানসি ফ্লিক। জার্মান কোচের বিশ্বাস, রদ্রির আগমন শুধু বার্সেলোনার মাঝমাঠের শক্তিই বাড়াবে না,

১ দিন আগে

Dr.Mahfuzul Alom