রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি প্রার্থীর খেলাপি ঋণ ১,৪০৭ কোটি টাকা: টিআইবি

৭ মাস আগে


ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি প্রার্থীর খেলাপি ঋণ ১,৪০৭ কোটি টাকা: টিআইবি

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ৪০৭ দশমিক ৮২ কোটি টাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টিআইবি গত ২২ জানুয়ারি ‘নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যন্ত মোট পাঁচটি নির্বাচনের প্রার্থীদের দাখিল করা হলফনামার তথ্য তুলনামূলক বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাঁচটি সংসদ নির্বাচনের প্রার্থীদের হলফনামার তুলনামূলক বিশ্লেষণের পাশাপাশি আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও প্রার্থীর সংখ্যা, ইসলামপন্থী ও অন্যান্য দলের প্রার্থী, নারী-পুরুষ প্রার্থীর অনুপাত, প্রার্থীদের বাৎসরিক আয়, মামলা সংক্রান্ত তথ্য এবং শীর্ষ দলগুলোর ঋণ বা দায়গ্রস্ত প্রার্থীদের তালিকাও উপস্থাপন করা হয়েছে।

টিআইবি’র তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ পদ্ধতি

টিআইবি জানায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সব হলফনামা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পিডিএফ আকারে সংগ্রহ করা হয়। প্রায় ২ হাজার ৪০০ পিডিএফ হলফনামার তথ্য KoboToolbox দিয়ে তৈরি ডেটা ফর্মের মাধ্যমে প্রশিক্ষিত ডেটা অ্যাসিসট্যান্টরা সম্পূর্ণ ডিজিটাইজড করেন।

পরবর্তীতে এসব তথ্য ‘হলফনামায় প্রার্থী পরিচিতি’ ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ডে থাকা নবম, দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের তথ্যের সঙ্গে তুলনা করা হয়। ডেটা প্রক্রিয়াকরণে পাইথন ও পাওয়ার কোয়েরি এবং বিশ্লেষণ ও উপস্থাপনায় পাওয়ার বিআই ও ড্যাক্স ব্যবহার করা হয়েছে। এভাবে পাঁচটি নির্বাচনের আট হাজারের বেশি হলফনামার তথ্য বিশ্লেষণ করে ড্যাশবোর্ডটি তৈরি করা হয়।

ঋণখেলাপি প্রার্থীদের তালিকা

টিআইবি’র প্রতিবেদনে ১০ জন ঋণখেলাপি প্রার্থীর নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে একজন স্বতন্ত্র এবং বাকি নয়জন বিএনপির প্রার্থী। তালিকার শীর্ষ পাঁচজন হলেন—

  • ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস. এ. কে. একরামুজ্জামান (৩,১৫৫.৭৫ কোটি টাকা),

  • হবিগঞ্জ-৪ আসনের বিএনপি প্রার্থী এস এম ফয়সল (২,০৪১.৪৮ কোটি টাকা),

  • ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল (১,৪৭০.৮২ কোটি টাকা),

  • মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী আফরোজা খানম (১,৩৬০.৩৬ কোটি টাকা),

  • মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী মো. আব্দুল্লাহ (১,১১৫.৭২ কোটি টাকা)।

নির্বাচনী প্রতিযোগিতা ও প্রার্থীদের সার্বিক চিত্র

টিআইবি’র প্রতিবেদনে আরও জানানো হয়, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৮১ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ৮৭ শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থী প্রায় ১৩ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, জাতীয় নির্বাচনে নারীর অংশগ্রহণ এখনো উদ্বেগজনকভাবে কম। এবারও ৫ শতাংশ নারী প্রার্থীর লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। মোট প্রার্থীর মধ্যে পুরুষ ৯৫.৯৮ শতাংশ এবং নারী মাত্র ৪.০২ শতাংশ।

প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে দেখা যায়, প্রায় ২৮ শতাংশ প্রার্থীর বাৎসরিক আয় তিন লাখ ৭৫ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ। অন্যদিকে ৩৫ লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন ১৬ শতাংশের বেশি প্রার্থী। বর্তমানে মামলা রয়েছে ৫৩০ জন প্রার্থীর বিরুদ্ধে, যা মোট প্রার্থীর ২২.৬৬ শতাংশ। অতীতে মামলা ছিল এমন প্রার্থীর সংখ্যা ৭৪০ জন, যা ৩১.৬৪ শতাংশ।

টিআইবি বলছে, এবারের নির্বাচনে মোট প্রার্থীর সাড়ে ২৫ শতাংশ কোনো না কোনো ঋণ বা দায়গ্রস্ত। সব প্রার্থীর মোট ঋণের পরিমাণ ১৮ হাজার ৮৬৮ দশমিক ৫২ কোটি টাকা। যদিও ঋণগ্রস্ত প্রার্থীর সংখ্যা আগের তুলনায় কম, তবে মোট ঋণের পরিমাণ সর্বোচ্চ। এর মধ্যে ব্যাংক ঋণের পরিমাণ ৬৭ শতাংশ, যার আর্থিক পরিমাণ ১৭ হাজার ৪৭১ দশমিক ৬৭ কোটি টাকা।


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

৬ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১৮ ঘন্টা আগে


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

২১ ঘন্টা আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom