‘বন্যায় মানুষ ভাসছে, প্রধানমন্ত্রী সেলফি তুলতে ব্যস্ত’: নাসির উদ্দিন পাটোয়ারী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করে বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলের মানুষ ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হলেও সরকার পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, মানুষ যখন বন্যার পানিতে সব হারিয়ে দিশেহারা, তখন প্রধানমন্ত্রী অন্য কাজে ব্যস্ত রয়েছেন।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে জুলাই পথসভা শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, দেশের দক্ষিণাঞ্চলের মানুষ বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে, অথচ সরকার তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেনি। তিনি এ পরিস্থিতির সমালোচনা করে বলেন, দুর্গত মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় দায়িত্ব।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এখনো সম্পন্ন হয়নি। জুলাই আন্দোলনে নিহতদের হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, দেশে প্রয়োজনীয় সংস্কার এবং শেখ হাসিনার বিচার বাস্তবায়িত না হলে বিএনপি সরকারের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি এককভাবে নির্বাচনে অংশ নেবে। দলের কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে। অন্যায়ের সঙ্গে আপস না করে ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ গণতন্ত্র, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের প্রত্যাশা করেছিল। কিন্তু এখনো স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন পুলিশ ব্যবস্থা কিংবা কাঙ্ক্ষিত শিক্ষা সংস্কার বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাত আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিক, যুগ্ম আহ্বায়ক ও নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, যুগ্ম সদস্য সচিব সাকিব মাহাদীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সমাবেশের শুরুতে সাম্প্রতিক বন্যায় নিহতদের স্মরণে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
১ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
৬ ঘন্টা আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
৭ ঘন্টা আগে
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি
১৮ ঘন্টা আগে
