বন্যাদুর্গত চট্টগ্রামের স্থায়ী সমাধানে সংসদে উদ্যোগ নেওয়ার আশ্বাস বিরোধীদলীয় নেতার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি জাতীয় সংসদে তুলে ধরে দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার মানুষ চলমান বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া দেশের অন্তত চারটি বিভাগের মানুষ বন্যার কারণে দুর্ভোগে দিন কাটাচ্ছেন। তিনি জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা ইতোমধ্যে সংসদে এলাকার দুর্দশার বিষয়টি তুলে ধরেছেন এবং তিনিও সংসদে ফিরে সরকারকে সার্বিক পরিস্থিতি অবহিত করে স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণের চেষ্টা করবেন।
তিনি বলেন, “আজ আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেছি। সংসদে ফিরে সরকারকে সবকিছু জানিয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নেব, ইনশাআল্লাহ।”
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে মানবিক ও নৈতিক দায়িত্ব উল্লেখ করে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে সকালে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছে ডা. শফিকুর রহমান সরাসরি বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন, ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখেন এবং দুর্গত পরিবারের খোঁজখবর নেন। পরে ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
পরিদর্শনকালে তিনি বলেন, “যেখানেই জনগণের দুর্দশা, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি সেখানে চলে যাব, ইনশাআল্লাহ।”
চট্টগ্রাম সফরে তার সঙ্গে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে চট্টগ্রামের উপকূলীয় ও পাহাড়ঘেরা এলাকাগুলোতে বারবার বন্যা ও জলাবদ্ধতার পুনরাবৃত্তি অবকাঠামোগত দুর্বলতা, নদী-খাল ব্যবস্থাপনার সীমাবদ্ধতা এবং অপরিকল্পিত উন্নয়নের বিষয়গুলোকে সামনে এনেছে। তাই তাৎক্ষণিক ত্রাণ কার্যক্রমের পাশাপাশি টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থা, নদী ও খালের পুনরুদ্ধার এবং সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নই দীর্ঘমেয়াদে এ ধরনের দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কওমি-বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
কওমি মাদ্রাসা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।দলটির মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক দাওয়াতি সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগ দেন।সমাবেশে কওমি মাদ্রাসার শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন যোগ দেওয়া
২০ ঘন্টা আগে
কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা সাদ্দামের
সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. সাদ্দাম হাওলাদার নামে এক বিএনপি নেতা। তিনি বর্তমানে জিয়া সাইবার ফোর্সের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সাংগঠনিক পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও সরে দাঁড়ানোর...
২২ ঘন্টা আগে
জামায়াত-এনসিপি বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: রাশেদ খান
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যৌথভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতিতে ফেরার ঘোষণা এবং জামায়াত-এনসিপির লংমার্চের কর্মসূচি একই ষড়যন্ত্রের অংশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি...
১ দিন আগে
ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, বাধা এলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা অতিক্রম করে চট্টগ্রামের লালদিঘি ময়দানে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন...
১ দিন আগে
