বঙ্গবন্ধু পরিষদ নেতার বদলি ঠেকাতে জিয়া পরিষদ নেতার ঘুষ গ্রহন, অডিও ফাঁস
ছবি: সংগৃহীত
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসিতে কর্মরত একজন কর্মকর্তার বদলি আদেশ ঠেকাতে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে জিয়া পরিষদের এক নেতার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি কথোপকথনের অডিও রেকর্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাংক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
ফাঁস হওয়া অডিওতে শোনা যায়, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত প্রিন্সিপাল অফিসার এবং জিয়া পরিষদ সোনালী ব্যাংক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম বাশারের সঙ্গে ফোনে কথা বলছেন অপর এক ব্যক্তি। ওই ব্যক্তি বাশারকে জানান, তার দেওয়া একটি ব্যাংক হিসাবে টাকা জমা দেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি তা বুঝে পাবেন।
কথোপকথনের একপর্যায়ে বাশার জিজ্ঞেস করেন, টাকা কি মসজিদের জন্য। জবাবে অপর প্রান্ত থেকে বলা হয়, ‘না, রেজা স্যারের বিষয়ে।’ তখন বাশার বলেন, এ ধরনের বিষয় ফোনে না বলে অনলাইনে কল দিতে। পরে ওই ব্যক্তি জানান, ‘রেজা স্যারের জন্য ৪০ হাজার টাকা পাঠানো হয়েছে, আর মসজিদের জন্য ১০ হাজার টাকা বিকাশে দেওয়া হবে।’
অডিওতে আরও শোনা যায়, বাশার বিকাশে টাকা না পাঠানোর অনুরোধ জানিয়ে বলেন, ‘বিকাশে সমস্যা আছে।’ জবাবে অপর প্রান্ত থেকে খরচসহ টাকা পাঠানোর কথা বলা হয় এবং উল্লেখ করা হয়, ‘আপনি ২০ হাজার বলেছিলেন, আমি দ্বিগুণ করে ৪০ হাজার দিয়েছি।’ একপর্যায়ে কাজটি সম্ভব না হলে টাকা ফেরত দেওয়ার আশ্বাসও দিতে শোনা যায় বাশারকে।
ফাঁস হওয়া অডিওর কণ্ঠ নিজের বলে স্বীকার করে এস এম বাশার গণমাধ্যমকে জানান, বিষয়টি মসজিদের অনুদান সংক্রান্ত। তিনি বলেন, তার গ্রামের বাড়িতে একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে এবং তিনি ওই মসজিদের সভাপতি। মসজিদের জন্যই টাকা নেওয়া হয়েছে।
তবে অডিওতে উল্লেখিত ৪০ হাজার টাকা বদলি ঠেকানোর জন্য দেওয়া হয়েছে—এমন কথোপকথনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
এ বিষয়ে জিয়া পরিষদ সোনালী ব্যাংক কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা বলেন, ঘটনাটি পুরোনো এবং সংগঠন গঠনের সময় এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, যা অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে খুঁজে দেখা যেতে পারে। একইসঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমের অস্তিত্ব যাচাইয়ের কথাও বলেন তিনি।
জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ বলেন, দলের নাম ব্যবহার করে দুর্নীতি বা অনিয়ম করার সুযোগ নেই। তিনি বলেন, ‘জিয়া পরিষদ একটি আদর্শিক সংগঠন। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
পরবর্তীতে তিনি জানান, বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্তকালে ফোনালাপের অপর প্রান্তে থাকা ব্যক্তি অভিযোগ অস্বীকার করায় বিষয়টি প্রমাণিত হয়নি বলে কমিটি মত দিয়েছে।
অডিওর কণ্ঠ শনাক্ত হওয়া, টাকা লেনদেনের সুস্পষ্ট আলোচনা এবং বদলি ঠেকানোর প্রসঙ্গ থাকা সত্ত্বেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে তদন্ত বা ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রশাসনিক স্বচ্ছতা এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।
নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির...
১৭ ঘন্টা আগে
যশোরে প্রেমবাগে ছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ঢাকায় গ্রেপ্তার।
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে ঢাকার মিরপুর-১ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শেখ লুৎফর রহমান।এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
১ দিন আগে
এক হাত অচল সাংবাদিককে পরীমণির হেনস্তা ও অকথ্য ভাষায় গালিগালাজ
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিককে গালিগালাজ ও হেনস্তা করার অভিযোগ উঠেছে আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরীমণির বিরুদ্ধে অভিযোগ, তিনি দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসেন রাজুকে গালিগালাজ করার পাশাপাশি তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ঘটনার...
৬ দিন আগে
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫৬ বোতল ইস্কাফ সিরাপ আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপি থেকে হাবিলদার মো.
৬ দিন আগে
