অপরাধ

বনানীতে এনসিপি নেতা রাকিবের ওপর সন্ত্রাসী হামলা

নগর প্রতিনিধি

৯ মাস আগে


বনানীতে এনসিপি নেতা রাকিবের ওপর সন্ত্রাসী হামলা

রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তিতে পূর্বের পারিবারিক ও আদর্শিক দ্বন্দ্বের জেরে এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি)-এর নেতা মোঃ আব্দুর রহমান রাকিব (২৬), পিতা: মোহাম্মদ ফোরকান, সাং—করাইল, জামাই বাজার, এরশাদ মাঠ, কবরস্থান রোড, বনানী ঢাকা—এর ওপর আজ দুপুরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটে আজ বিকাল আনুমানিক ১৪:১০ ঘটিকার সময়। প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয় শীর্ষ সন্ত্রাসী আনোয়ার গ্রুপের সদস্য রাব্বি, পিচ্চি সাকিল, তামিম (পলাতক আওয়ামী গুণ্ডা ও মোহাম্মদ আলীর কনিষ্ঠ পুত্র), আলাউদ্দিন আলো ও নকিব গ্যাং দেশীয় অস্ত্রসহ রাকিবের বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা রাকিবের আঙুল কেটে গুরুতর জখম করে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে শুরু করে এই গ্যাং-এর সদস্যরা রাকিব রহমান ও তার সহকর্মীদের বিভিন্ন সময় অশ্রাব্য ভাষায় গালাগাল ও হুমকি প্রদান করে আসছিল।
প্রায় ছয় মাস আগে রাকিবের মালিকানাধীন একটি মুদির দোকান থেকে রাব্বি চুরি করার সময় ধরা পড়ে এবং সামাজিক বিচারে তাকে জরিমানা দিতে হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে রাব্বি ও তার সহযোগীরা রাকিবের ওপর প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে।

পরবর্তীতে রাব্বি সন্ত্রাসী আনোয়ারের দলে যোগ দিয়ে এনসিপি নেতা রাকিবের ওপর হামলা চালিয়ে প্রতিশোধ ও রাজনৈতিকভাবে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালায়।

হামলার পর আহত রাকিবকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বনানী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র।


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগে ৪৯

১ দিন আগে


‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’
‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ছোট ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে...

২ দিন আগে


যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট

যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন।...

২ দিন আগে


যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom