জাতীয়

ব্ল্যাকমেইল করা যাবে, এমন কোনো দুর্বলতা আমার নেই : জাহেদ উর রহমান

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


ব্ল্যাকমেইল করা যাবে, এমন কোনো দুর্বলতা আমার নেই : জাহেদ উর রহমান

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান সম্প্রতি তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, তাকে কেউ ব্ল্যাকমেইল করছে না এবং তার কোনো দুর্বলতা নেই। তিনি তার অ্যাক্টিভিজমকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টাকে মিথ্যা বলে অভিহিত করেছেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, 'আমাকে কেউ কোনোভাবে ব্ল্যাকমেইল করে কিছু করাচ্ছে বা বলাচ্ছে - এমন দাবি সম্পূর্ণ মিথ্যা, যার মাধ্যমে আমার অ্যাক্টিভিজমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে নানা মহল থেকে। ব্ল্যাকমেইল করা যাবে, এমন কোনো দুর্বলতা আমার নেই।'

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি আরও জানান, তার স্ত্রী আনা নাসরিনের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে সৃষ্ট জল্পনা-কল্পনা নিয়ে তিনি সামাজিক মাধ্যমে কোনো আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য দেবেন না। ব্যক্তিগত বিষয় নিয়ে জনসমক্ষে আলোচনা করাকে তিনি অরুচিকর বলে মনে করেন।

জাহেদ উর রহমান নিশ্চিত করেছেন যে, তিনি তার স্ত্রীকে গত ১৭ সেপ্টেম্বর ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন। তিনি জানান, এই পদক্ষেপ সাম্প্রতিক পরিস্থিতির কারণে নয়, বরং দীর্ঘদিনের সমস্যার ফল। তিনি আরও বলেন, তার স্ত্রীর সাম্প্রতিক ও ভবিষ্যৎ কোনো কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং তিনি আনা নাসরিনের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।


অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি
অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২০ সেপ্টেম্বর)...

১ ঘন্টা আগে


শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এ নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে

১ ঘন্টা আগে


‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম

দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে

২০ ঘন্টা আগে


রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস

দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom