খেলাধুলা

বিসিবির নতুন নির্বাচক সালমা খাতুন

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


বিসিবির নতুন নির্বাচক সালমা খাতুন

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন নির্বাচক হিসেবে নিযুক্ত হলেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার, বিসিবির বোর্ড সভায় নারী দলের নির্বাচক প্যানেলে সালমাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১ অক্টোবর থেকে তিনি নতুন দায়িত্ব পালন শুরু করবেন। তবে, বিসিবি তার চুক্তির নির্দিষ্ট মেয়াদ সম্পর্কে কোনো তথ্য জানায়নি।

নির্বাচকের দায়িত্ব গ্রহণের কারণে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন সালমা। এর আগে তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশ নিতেন। বর্তমানে সাজ্জাদ আহমেদ শিপন নারী দলের একমাত্র নির্বাচক হিসেবে কাজ করছেন। সালমার নিয়োগের মাধ্যমে নির্বাচক প্যানেল এখন দুই সদস্যের হলো।

 

নারীদের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি এই পরিবর্তন এনেছে। এই মাসেই শুরু হতে যাওয়া মেগা আসরে বাংলাদেশও অংশ নেবে। আসন্ন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য দল গঠনে নতুন নির্বাচক প্যানেল কাজ করবে।


মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে

অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...

১১ ঘন্টা আগে


২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...

১৮ ঘন্টা আগে


আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই

২ দিন আগে


সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom