বিসিবি সভাপতির জন্য গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একজন গানম্যান চেয়ে চিঠি পাঠিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জননিরাপত্তা বিভাগের সচিবের কাছে এই চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিতব্য বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সভাপতির নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া, বোর্ডের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য তাকে নিয়মিতভাবে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়।
বিসিবির মতে, "বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় বোর্ড সভাপতির দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে তার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে গানম্যান নিয়োগ করা আবশ্যক।" তাই, বুলবুলের নিরাপত্তা প্রদানের জন্য জরুরি ভিত্তিতে একজন গানম্যান নিয়োজিত করার প্রয়োজনীয়তা উল্লেখ করে বিসিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি পাঠিয়েছে।
ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে কারণে
মিশরের বিপক্ষে স্টপেজ টাইমে গোল করেছিলেন ইরানের ডিফেন্ডার শোজা খালিলজাদে। সেই মুহূর্তে মনে হয়েছিল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেছে ইরান। কিন্তু দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল হয়ে যায় অফসাইডে। সিয়াটল স্টেডিয়ামে ইরানের খেলোয়াড় ও সমর্থকদের মুখে নেমে আসে হতাশার ছায়া।
৯ ঘন্টা আগে
নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন অথবা উরুগুয়ে
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে গ্রুপ জে থেকে শীর্ষস্থানও নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।টুর্নামেন্টের সূচি অনুযায়ী, গ্রুপ জে-র চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে গ্রুপ এইচের রানার্সআপ দলের। বর্তমানে গ্রুপ এইচে শীর্ষ
৪ দিন আগে
নাটকীয় প্রত্যাবর্তনে নকআউটে জার্মানি, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলকে ছুঁল
দুটি বিশ্বকাপে টানা গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা কাটিয়ে অবশেষে নকআউট পর্বে ফিরেছে জার্মানি। শনিবার টরন্টোর বিএমও ফিল্ডে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।২০১৪ সালে ব্রাজিলে শিরোপা জয়ের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল ডাই মানশাফট। একই সঙ্গে বিশ্বকাপ...
৬ দিন আগে
রাভেনার সঙ্গে রোনালদিনহো, মাঠে ফেরার জল্পনায় ফুটবল বিশ্ব
দীর্ঘ এক দশকের বেশি সময় পেশাদার ফুটবল থেকে দূরে থাকার পর আবারও আলোচনার কেন্দ্রে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে তার চুক্তিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে মাঠে ফেরার জোরালো গুঞ্জন।প্রাথমিকভাবে ক্লাবটি জানিয়েছিল, ৪৬ বছর বয়সী সাবেক ব্যালন ডি’অর জয়ী তারকাকে মূলত ব্র্যান্ডিং ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত...
৭ দিন আগে
