খেলাধুলা

বিসিবি'র নতুন উদ্যোগ: মাদ্রাসা ক্রিকেট চালুর ঘোষণা

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


বিসিবি'র নতুন উদ্যোগ: মাদ্রাসা ক্রিকেট চালুর ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ গত সোমবার নির্বাচিত হয়। এরপরদিন, মঙ্গলবার, নতুন কমিটির সদস্যরা প্রথমবারের মতো বোর্ড সভায় মিলিত হন এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, নবনির্বাচিত ২৫ জন পরিচালকের মধ্য থেকে ২৩টি কমিটির প্রধান নির্বাচিত হয়েছেন। এই সভায় মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনেরও পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি।

নতুন কমিটির সভার বাইরে অন্য একটি অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন বিসিবিতে প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে সভাপতি হওয়া আমিনুল ইসলাম বুলবুল। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, স্কুল-কলেজের মতো এবার মাদ্রাসাগুলোতেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিচ্ছে বিসিবি।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, 'মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে, সেখান থেকে যদি কিছু ক্রিকেটার আসে। সেই ব্যবস্থা করছি।' দীর্ঘদিন ধরে বিসিবির আয়োজনে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হয়ে আসছে। এবার মাদ্রাসা শিক্ষার্থীদের সেই ক্রিকেটীয় আওতায় আনার সিদ্ধান্তটি একটি নতুন সংযোজন।

মাদ্রাসার ছাত্রদের নিয়ে টুর্নামেন্টটি কোন ফরম্যাটে হবে, সে বিষয়েও ধারণা দিয়েছেন নবনির্বাচিত এই সভাপতি। বুলবুল বলেন, 'এখনও বিস্তারিত আলোচনা হয়নি। তবে আমরা যেহেতু পরিকল্পনা করেছি, অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করব। আপাতত ছোট (টি-টোয়েন্টি) ফরম্যাটে হবে।'


মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে

অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...

১১ ঘন্টা আগে


২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...

১৯ ঘন্টা আগে


আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই

২ দিন আগে


সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom