বিসিবি হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের পরিচালনা পর্ষদের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে। বোর্ড সদস্যদের মধ্যে কে কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত হচ্ছেন, তার একটি তালিকা নিচে দেওয়া হলো:
- আমিনুল ইসলাম বুলবুল: বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। এছাড়াও তিনি ওয়েলফেয়ার কমিটি ও গ্রাউন্ডস কমিটিতে রয়েছেন।
- নাজমুল আবেদিন ফাহিম: ক্রিকেট অপারেশন্স এবং ফাইন্যান্স কমিটির দায়িত্বে।
- আহসান ইকবাল চৌধুরী: টুর্নামেন্ট কমিটি।
- আসিফ আকবর: বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি।
- আব্দুর রাজ্জাক: নারী ক্রিকেট কমিটি।
- রাহাত সামস: বাংলাদেশ টাইগার্স।
- শাখাওয়াত হোসেন: মার্কেটিং ও কমার্শিয়াল।
- ইশতিয়াক সাদেক: গেম ডেভেলভমেন্ট কমিটি।
- আদনান রহমান দীপন: সিসিডিএম কমিটি।
- ফায়াজুর রহমান: ডিসিপ্লিনারি কমিটি।
- আবুল বাশার: টেন্ডার ও পারচেস কমিটি।
- আমজাদ হোসেন: মিডিয়া ও কমিউনিকেশন কমিটি।
- শানিয়ান তানিম: ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি।
- মনজুর আলম: মেডিকেল কমিটি।
- মেহরাব আলম চৌধুরী: লজিস্টিকস কমিটি।
- খালেদ মাসুদ পাইলট: হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের চেয়ারম্যান।
- মুখলেসুর রহমান খান: অডিট কমিটি।
এছাড়াও বোর্ডে জুলফিকার আলী খান, হাসানুজ্জামান, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, ইফতেখার রহমান মিঠু, ফারুক আহমেদ এবং রুবাবা দৌলার নাম পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত আছে।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
১৬ ঘন্টা আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
২ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৫ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৫ দিন আগে
