বিশ্বনেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক: নতুন উচ্চতায় বাংলাদেশ-চার দেশের সম্পর্ক
অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) নিউইয়র্কে ইতালি, পাকিস্তান, ফিনল্যান্ড এবং কসোভোর সরকার বা রাষ্ট্রপ্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই বৈঠকগুলোকে বাংলাদেশের সাথে চার দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে 'নতুন উচ্চতায় নিয়ে যাওয়া' হিসেবে আখ্যায়িত করেছেন।
নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা তাঁর নিউইয়র্ক সফরের তৃতীয় দিনে এই চার বিশ্বনেতার সাথে একান্ত বৈঠক করেন। তিনি বলেন, "প্রতিটি বৈঠক খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা বলব যে এই বৈঠকের মাধ্যমে আমাদের সম্পর্ক ওই দেশগুলোর সঙ্গে নতুন উচ্চতায় পৌঁছেছে।"
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংস্থাটির সদর দপ্তরে প্রধান উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠক করেন। দিনের শুরুতে তিনি যুক্তরাষ্ট্রের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়াও, জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং কসোভোর প্রেসিডেন্ট ভজোস্যা ওসমানির সাথেও বৈঠক করেন।
শফিকুল আলম নিশ্চিত করেন যে, প্রধান উপদেষ্টার সাথে অনুষ্ঠিত প্রতিটি বৈঠকেই বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
ইতালি: প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর অনুরোধ জানালে ইতালির প্রধানমন্ত্রী ইতালি-বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেছেন।
কসোভো: প্রেস সচিব কসোভোকে ইউরোপের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ হিসেবে উল্লেখ করেন, যা ১৯৯০-র দশকে যুদ্ধ-বিধ্বস্ত ছিল।
ফিনল্যান্ড: ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথে বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
পাকিস্তান: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় প্রাণহানির প্রতি সমবেদনা জানান। এছাড়াও, বাংলাদেশের সাথে পাকিস্তানের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়।
গণতান্ত্রিক রূপান্তর: ফিনল্যান্ড ও ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
রোহিঙ্গা ইস্যু: চারটি বৈঠকেই রোহিঙ্গা ইস্যুটি আলোচনায় আসে। ইতালির প্রধানমন্ত্রী জানান, তাঁর দেশ ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে। বৈঠকে রোহিঙ্গাদের জন্য অর্থায়ন কীভাবে বৃদ্ধি করা যায়, তা নিয়েও আলোচনা হয়।
প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা ‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ডটেবিলে বক্তব্য রাখেন। সেখানে তিনি মেটলাইফ, শেভরন ও এক্সেলেরেট এনার্জিসহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বাংলাদেশের ছয়জন রাজনৈতিক নেতা এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং তাঁদের মার্কিন শীর্ষ ব্যবসায়ীদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।
আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সকাল সাড়ে ১০টায় তিনি দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...
১ দিন আগে
পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে...
১ দিন আগে
ঢাকাসহ সারাদেশে চার দিন গ্যাস সংকটে পড়তে পারে সারাদেশ
রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর
২ দিন আগে
মেট্রোরেলে আসন না পেয়ে দাঁড়িয়েই অসুস্থ পরে মৃত্যু শিক্ষকের
মেট্রোরেলে প্রচণ্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক নজীবুর রহমান (৬৪)। অসুস্থ বোধ করায় বসে থাকা যাত্রীদের কাছে কয়েকবার বসার সুযোগ চেয়েছিলেন তিনি। কিন্তু কেউ সাড়া দেননি বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে নাকিবুর রহমান। পরে মেট্রোরেলের মেঝেতে পড়ে যান নজীবুর। হাসপাতালে নেওয়ার...
৬ দিন আগে
