খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপের স্বপ্ন আবারও অপূর্ণই রয়ে গেল ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক

২ মাস আগে


বিশ্বকাপের স্বপ্ন আবারও অপূর্ণই রয়ে গেল ব্রাজিলের

শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর শুধু আরেকটি শিরোপাই হাতছাড়া হয়নি, বরং শেষ হয়ে যেতে পারে সেলেসাওদের একটি স্বর্ণালি প্রজন্মের বিশ্বকাপ অধ্যায়ও।

ম্যাচ শেষে জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। তার পাশাপাশি বয়সের বাস্তবতায় আরও কয়েকজন অভিজ্ঞ ফুটবলারের জন্যও ২০২৬ বিশ্বকাপই হয়ে উঠতে পারে শেষ বিশ্বমঞ্চ।

৩৪ বছর বয়সী নেইমারের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালে, নিজের দেশের মাটিতে। সেই আসরের কোয়ার্টার ফাইনালে চোটে ছিটকে যাওয়ায় জার্মানির বিপক্ষে ঐতিহাসিক ৭-১ গোলের সেমিফাইনাল হারে মাঠে নামতে পারেননি তিনি। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও প্রত্যাশা পূরণ হয়নি। আর ২০২২ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে গোল করেও টাইব্রেকারে বিদায়ের হতাশা সঙ্গী হয়। তখনই তিনি এটিকে নিজের সম্ভাব্য ‘লাস্ট ড্যান্স’ বলে উল্লেখ করেছিলেন। ২০২৬ বিশ্বকাপে পেলের মতো চারটি বিশ্বকাপ খেলার কীর্তি গড়লেও দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েও অধরাই থেকে গেল বিশ্বকাপ শিরোপা।

অভিজ্ঞ ডিফেন্ডার দানিলোর জাতীয় দল অধ্যায়ও শেষের পথে। টানা তিনটি বিশ্বকাপে খেলেছেন তিনি। চলতি আসরে শুরুতে একাদশে না থাকলেও ওয়েসলির চোটের পর নিয়মিত মাঠে নেমেছেন। তবে ২০৩০ বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৮ বছর। ফলে আরেকটি বিশ্বকাপে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

ব্রাজিলের প্রথম পছন্দের গোলরক্ষক অ্যালিসন বেকারও টানা তিনটি বিশ্বকাপে খেলেছেন। ২০৩০ সালে তার বয়স হবে ৩৭ বছর। যদিও গোলরক্ষকদের দীর্ঘ ক্যারিয়ারের অনেক নজির রয়েছে, তবু ব্রাজিল দলে নতুন প্রজন্মের গোলরক্ষকদের উত্থান বিবেচনায় তার আরেকটি বিশ্বকাপ খেলা অনিশ্চিত। একইভাবে তৃতীয় গোলরক্ষক ওয়েভারটনের বয়স তখন হবে ৪২ বছর, যা আন্তর্জাতিক ফুটবলে টিকে থাকার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।

রক্ষণভাগের আরেক অভিজ্ঞ মুখ মার্কুইনহোসও সম্ভবত শেষবারের মতো বিশ্বকাপ খেললেন। পিএসজির অধিনায়ক টানা তিনটি বিশ্বকাপে খেললেও জাতীয় দলের হয়ে বিশ্বকাপ শিরোপার স্বাদ পাননি। ২০৩০ সালে তার বয়স হবে ৩৬ বছর। একইভাবে দুই বিশ্বকাপ খেলা অ্যালেক্স সান্দ্রোর বয়স তখন হবে ৩৯ বছর। ফলে তার ফেরার সম্ভাবনাও ক্ষীণ।

মাঝমাঠে কাসেমিরোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। ২০২৬ বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি এই অভিজ্ঞ মিডফিল্ডার। কোচ কার্লো আনচেলত্তির আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হওয়ার পাশাপাশি তার গতি নিয়েও সমালোচনা হয়েছে। ২০৩০ বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৮ বছর। একই বাস্তবতা প্রযোজ্য ফ্যাবিনহোর ক্ষেত্রেও। লিভারপুলের সাবেক এই মিডফিল্ডারের বয়স তখন হবে ৩৬ বছর।

২০২৬ বিশ্বকাপেও শিরোপাহীন থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিল এখন নতুন করে দল গঠনের পরিকল্পনায় এগোতে পারে। নেইমার, দানিলো, কাসেমিরো, অ্যালিসন, মার্কুইনহোসদের মতো অভিজ্ঞদের বিদায়ের সম্ভাবনায় আগামী কয়েক বছরে সেলেসাওদের দলে বড় পরিবর্তন আসতে পারে। বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন পূরণে তাই নতুন প্রজন্মের ফুটবলারদের দিকেই তাকিয়ে থাকবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

১৬ ঘন্টা আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

২ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৫ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom