খেলাধুলা

বিশ্বকাপের পর মেসির অবসরের পরিকল্পনা, বিশেষ বিদায়ের প্রস্তুতিতে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

২ মাস আগে


বিশ্বকাপের পর মেসির অবসরের পরিকল্পনা, বিশেষ বিদায়ের প্রস্তুতিতে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত


২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর লিওনেল মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। তবে আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত নতুন প্রতিবেদনে বলা হয়েছে, এখনই জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন না আর্জেন্টাইন অধিনায়ক। দলের প্রজন্ম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পরিকল্পনা তার।

প্রতিবেদন অনুযায়ী, ৩৯ বছর বয়সী মেসির আর কোনো বিশ্বকাপে খেলার পরিকল্পনা নেই। তবে জাতীয় দলে নতুন খেলোয়াড়দের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিতে তিনি আরও কয়েক মাস আর্জেন্টিনার হয়ে খেলবেন। এরপর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন।

এদিকে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম বিইন স্পোর্টস জানিয়েছে, তার সম্মানে একটি জাঁকজমকপূর্ণ বিদায়ী ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হবে।

সাধারণত আন্তর্জাতিক ফুটবলারদের অবসর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট বা সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হলেও, মেসির বিদায়কে ব্যতিক্রমী ও স্মরণীয় করে তুলতে চায় এএফএ।

২০২৬ বিশ্বকাপেও বয়সকে ছাপিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন মেসি। পুরো টুর্নামেন্টে তিনি ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় জায়গা করে নেন। তবে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

সেই সময় আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, জাতীয় দলের দরজা মেসির জন্য সব সময়ই খোলা থাকবে।

আন্তর্জাতিক ফুটবলে মেসির ক্যারিয়ার ছিল সংগ্রাম, সাফল্য ও রেকর্ডে ভরপুর। একসময় টানা কয়েকটি বড় টুর্নামেন্টের ফাইনালে হেরে সমালোচনার মুখে পড়লেও পরবর্তীতে তার নেতৃত্বেই আর্জেন্টিনা নতুন সাফল্যের যুগে প্রবেশ করে।

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা জিতেছে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা। এরপর ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। যদিও শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ হয়নি, তবুও আন্তর্জাতিক ফুটবলে তার অবদান ইতিহাসের অন্যতম উজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হবে।


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

১ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৪ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৪ দিন আগে


ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom