খেলাধুলা

বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া এবার চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে

স্পোর্টস ডেস্ক

২ ঘন্টা আগে


বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া এবার চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে

ছবি: সংগৃহীত


বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসা কেপ-ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া এবার নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোকে। দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ৪০ বছর বয়সী এই গোলরক্ষক ইতোমধ্যে চিলির রাজধানী সান্তিয়াগোতে পৌঁছেছেন।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় সান্তিয়াগো বিমানবন্দরে পৌঁছালে কোলো-কোলোর সমর্থকেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোজিনিয়া বলেন, “এখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কোলো-কোলোর মতো ঐতিহ্যবাহী একটি ক্লাবের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য বড় গর্বের।”

সোমবার (৩ আগস্ট) মেডিক্যাল পরীক্ষা শেষে চলতি মৌসুমের বাকি সময়ের জন্য কোলো-কোলোর সঙ্গে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে তার। ফ্রি এজেন্ট হিসেবে চিলির সবচেয়ে সফল ও সর্বাধিক শিরোপাজয়ী ক্লাবটিতে যোগ দিচ্ছেন তিনি।

গত দুই মৌসুম পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসে খেলেছেন ভোজিনিয়া। তবে আন্তর্জাতিক ফুটবলে তার সবচেয়ে বড় সাফল্য আসে বিশ্বকাপ বাছাইপর্বে। ১০ ম্যাচে সাতটি ক্লিন শিট রেখে তিনি কেপ-ভার্দেকে ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের মূল পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিশ্বকাপেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই অভিজ্ঞ গোলরক্ষক। চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে দলের প্রথম ম্যাচে ক্লিন শিট রেখে সবাইকে চমকে দেন তিনি। পরে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে পরাজিত হওয়ার ম্যাচেও একের পর এক অসাধারণ সেভ করে ফুটবলবিশ্বের প্রশংসা কুড়ান।

টুর্নামেন্ট শেষে সমর্থকদের ভোটে তিনি জায়গা করে নেন ফিফা বিশ্বকাপের ‘সেরা একাদশে’, যা তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

কোলো-কোলোতে যোগ দিয়ে নিজের জনপ্রিয় ডাকনাম ‘ভোজিনিয়া’ লেখা জার্সি পরেই মাঠে নামতে পারবেন এই গোলরক্ষক। চিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী সাধারণত খেলোয়াড়দের জার্সিতে পারিবারিক নাম ব্যবহার করা বাধ্যতামূলক। তবে কোলো-কোলোর আবেদনের পরিপ্রেক্ষিতে চিলির ফুটবল ফেডারেশন (এএনএফপি) বিশেষ অনুমতি দিয়ে তাকে ডাকনাম ব্যবহারের সুযোগ দিয়েছে।

উল্লেখ্য, ভোজিনিয়ার পূর্ণ নাম জোসিমার জোসে এভোরা দিয়াস। তবে ফুটবল বিশ্বে তিনি ‘ভোজিনিয়া’ নামেই বেশি পরিচিত। নতুন ক্লাবে তার অভিজ্ঞতা ও বিশ্বকাপের পারফরম্যান্স কোলো-কোলোর রক্ষণভাগকে আরও শক্তিশালী করবে বলেই আশা করছেন সমর্থকরা।


ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের গুঞ্জন, তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা নেই
ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের গুঞ্জন, তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা নেই

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে পদত্যাগের জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার আংশিকভাবে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তিনি নজিরবিহীন চাপের মুখে পড়েছেন এবং আগামী কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন।প্রতিবেদন অনুযায়ী, ইনফান্তিনোর

১ দিন আগে


বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার নিয়ে ফিফার ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনা
বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার নিয়ে ফিফার ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনা

বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি বিশ্বকাপসহ তাদের প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ২০ বিলিয়ন মার্কিন ডলারের একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) গঠনের প্রস্তাব দিয়েছে। এ প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাও রয়েছে।ফিফার দাবি, পরিকল্পনাটি...

৫ দিন আগে


বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনতে ফিফার পরিকল্পনা
বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনতে ফিফার পরিকল্পনা

বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন এবং এর সংখ্যালঘু মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে এই উদ্যোগকে ‘ফুটবলের আত্মা বিক্রির চেষ্টা’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।বুধবার (২৯ জুলাই)...

৬ দিন আগে


দেশে ফেরার সুযোগ না পাওয়ার পেছনে ‘ভয়ের’ কথা বললেন সাকিব আল হাসান
দেশে ফেরার সুযোগ না পাওয়ার পেছনে ‘ভয়ের’ কথা বললেন সাকিব আল হাসান

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, তার দেশে ফেরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি স্মরণীয় ঘটনা হতে পারে। আর সেই কারণেই কিছু মানুষ তাকে দেশে ফিরতে দিতে অনীহা দেখাচ্ছেন বলে মনে করেন তিনি।সম্প্রতি ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশে ফেরা, আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ এবং বিশ্বকাপে খেলার সম্ভাবনা...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom