গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হারিকেন ও হাঁড়ি-পাতিল হাতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশব্যাপী চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ব্যতিক্রমী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। সংকটের প্রতীক হিসেবে হারিকেন ও খালি রান্নার হাঁড়ি-পাতিল হাতে নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা সরকারের জ্বালানি ব্যবস্থাপনা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন।
সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা হারিকেন, খালি হাঁড়ি-পাতিল ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘বাহ আজব তারেক ভাই, খাম্বা আছে কারেন্ট নাই’, ‘চুলা আছে গ্যাস নাই, বাহ আজব তারেক ভাই’ এবং ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’সহ নানা স্লোগান দেন। তারা গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত নিরসন, অস্বাভাবিক বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী অভিযোগ করেন, দেশের বিদ্যুৎ খাতে আবারও অতীতের সংকটময় পরিস্থিতি ফিরে এসেছে। তার ভাষ্য, গ্রামাঞ্চলের বহু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না এবং বিদ্যুৎ এলেও তা অল্প সময়ের জন্য থাকে। একই সঙ্গে অনেক গ্রাহককে আগের তুলনায় কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। রাজধানীর বহু আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস না থাকায় মানুষ রান্নার জন্য বিকল্প হিসেবে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। কিন্তু সিলিন্ডারের দামও ধারাবাহিকভাবে বাড়ায় সাধারণ মানুষ দ্বিগুণ চাপে পড়েছেন বলে মন্তব্য করেন তিনি।
গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত সমাধান না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তাহমিদ আল মুদ্দাসসির। তিনি বলেন, সংকট অব্যাহত থাকলে তিতাসসহ জ্বালানি খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সামনে কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাকিব বলেন, দেশে বর্তমানে কোনো যুদ্ধ, মহামারি বা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না থাকলেও জনগণকে গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট মোকাবিলা করতে হচ্ছে। তিনি সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে দাবি করেন, কৃত্রিম সংকটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে।
তিনি আরও অভিযোগ করেন, রাজধানীতেও দীর্ঘদিন ধরে গ্যাস সংকট চলছে এবং বিদ্যুতের মূল্য ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির সহ-সভাপতি মোহাম্মদ আবু সাঈদও বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে সরকারের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ সরবরাহে সংকটের পাশাপাশি গ্রাহকদের অস্বাভাবিক বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। একই সঙ্গে রাজধানীতে দীর্ঘদিন ধরে গ্যাস সংকটের কারণে পরিবহন ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে বলেও দাবি করেন।
বিক্ষোভ সমাবেশ থেকে জাতীয় ছাত্রশক্তির নেতারা দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, অস্বাভাবিক বিদ্যুৎ বিল বন্ধ, জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার দাবি জানান। একই সঙ্গে এসব দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের তিন উপজেলা-হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী-সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।সোমবার (৩ আগস্ট) তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রী...
৩১ মিনিট আগে
৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,...
৩৫ মিনিট আগে
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান বিদ্যুৎ বিভাগের
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে বিভাগটি জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলোর অধিকাংশই সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করে নিষ্পত্তি করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে...
১ ঘন্টা আগে
সরকারি ছুটিতেও দায়িত্বে থাকবেন যারা
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এ ছুটি সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য সমানভাবে প্রযোজ্য হচ্ছে না। জনস্বার্থে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে জরুরি ও অত্যাবশ্যকীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সেদিনও স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে হবে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির...
২ ঘন্টা আগে
