দেশে ফেরার সুযোগ না পাওয়ার পেছনে ‘ভয়ের’ কথা বললেন সাকিব আল হাসান
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, তার দেশে ফেরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি স্মরণীয় ঘটনা হতে পারে। আর সেই কারণেই কিছু মানুষ তাকে দেশে ফিরতে দিতে অনীহা দেখাচ্ছেন বলে মনে করেন তিনি।
সম্প্রতি ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশে ফেরা, আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ এবং বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেন এই অলরাউন্ডার।
বর্তমানে বিভিন্ন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন সাকিব। শিগগিরই তিনি নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে মাঠে নামবেন। তবে ২০২৪ সালের জুলাই থেকে দেশের বাইরে অবস্থান করছেন তিনি।
এর আগে দেশে ফেরার উদ্দেশ্যে দুবাই পর্যন্ত এলেও প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছিল তাকে।
কবে দেশে ফিরতে পারবেন-এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে না পারলেও দ্রুত দেশে ফেরার আশা প্রকাশ করেন সাকিব।
তিনি বলেন, “জানি না, আমি নিউজ অত শুনি না। তাই বলা কঠিন। তবে আশা করি তাড়াতাড়ি। পরের মাসেও হতে পারে, তারপরের মাসেও হতে পারে, নভেম্বরে বা ডিসেম্বরে হতে পারে। যত তাড়াতাড়ি হয়, ততই আমার জন্য ভালো।”
দেশে ফিরলে সেটি বড় ঘটনা হয়ে উঠতে পারে উল্লেখ করে সাকিব বলেন, “যদি এমন হয়, তাহলে সেটা অবশ্যই বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমার ধারণা, অনেকেই হয়তো সেটি নিয়ে ভয় পান। সম্ভবত সেই কারণেই আমাকে দেশে আসার সুযোগ দেওয়া হচ্ছে না।”
টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্ট ও ওয়ানডে থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিদায় নেননি সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার পরিকল্পনা থাকলেও দেশে ফিরতে না পারায় তা বাস্তবায়ন হয়নি।
মিরপুরে বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা এখনও রয়েছে জানিয়ে তিনি বলেন, এমন একটি আয়োজন হলে তা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়েও কথা বলেন সাকিব। তবে তিনি মনে করেন, জাতীয় দলে তার প্রয়োজন আছে কি না-সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচক ও অধিনায়কের।
তার ভাষায়, “আমি খেলতে চাই কি না, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ দলের আমাকে প্রয়োজন আছে কি না। এটা নির্বাচক ও অধিনায়কই ভালো বুঝবেন। তারা প্রয়োজন মনে করলে তখন বিষয়টি বিবেচনা করতে পারেন। তবে এগুলো এখনো অনেক পরের বিষয়।”
উল্লেখ্য, জাতীয় দলের হয়ে দুই বছরের বেশি সময় ধরে মাঠের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। বর্তমানে তিনি দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন।
বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনতে ফিফার পরিকল্পনা
বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন এবং এর সংখ্যালঘু মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে এই উদ্যোগকে ‘ফুটবলের আত্মা বিক্রির চেষ্টা’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।বুধবার (২৯ জুলাই)...
১ ঘন্টা আগে
টপ এন্ড টি-টোয়েন্টিতে তৃতীয়বার খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল, ফিরছেন সাব্বির রহমান
আগামী ২১ আগস্ট অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে শুরু হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। এবারের আসরে তৃতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলের পাশাপাশি অংশ নেবে নেপাল জাতীয় দল, নিউজিল্যান্ড ‘এ’ দল, বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং নর্দান টেরিটরি স্ট্রাইকের একাডেমি দল।বাংলাদেশ ক্রিকেট...
২৩ ঘন্টা আগে
ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তনের ভাবনা বিসিবির, আলোচনায় লিটন দাস
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবর্তে নতুন নেতৃত্ব নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের পরাজয়ের পর মিরাজের অধিনায়কত্ব নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এরই মধ্যে নেতৃত্বে পরিবর্তনের
১ দিন আগে
চোটে তারকাদের অনুপস্থিতি হতাশাজনক, তবু অস্ট্রেলিয়ায় ভালো করার আশায় বাশার
একাধিক নিয়মিত ক্রিকেটারকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইনজুরির কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। গুরুত্বপূর্ণ এই সফরের আগে দল নিয়ে কিছুটা হতাশা থাকলেও বাস্তবতা মেনে নিয়েই সম্ভাব্য সেরা দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক...
১ দিন আগে
