বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির, প্রথম ফুটবলার হিসেবে ১০ অ্যাসিস্টের অনন্য কীর্তি
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
রেকর্ড যেন লিওনেল মেসির নিত্যসঙ্গী। মাঠে নামলেই নতুন কোনো না কোনো ইতিহাস গড়েন আর্জেন্টাইন মহাতারকা। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে বদলি নেমে গোল ও অ্যাসিস্ট দিয়ে বিশ্বকাপ ক্যারিয়ার শুরু করা মেসি, দুই দশক পর ২০২৬ বিশ্বকাপেও নতুন এক অনন্য কীর্তির মালিক হলেন।
রোববার (১২ জুলাই) সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা হিসেবে নিজের নাম লেখান আর্জেন্টিনা অধিনায়ক।
ম্যাচের ১০ মিনিটেই কর্নার থেকে তৈরি হয় গোলটি। মেসির নেওয়া কর্নার থেকে বল পান মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তিনি ডিফেন্ডারদের ওপর দিয়ে উঠে হেডে বল জালে পাঠালে এগিয়ে যায় আর্জেন্টিনা। সেই গোলেই বিশ্বকাপে নিজের ১০ম অ্যাসিস্ট পূর্ণ করেন মেসি।
এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১০টি অ্যাসিস্ট করার রেকর্ড গড়লেন তিনি। এতদিন কোনো খেলোয়াড়ই বিশ্বকাপে দুই অঙ্কের অ্যাসিস্টে পৌঁছাতে পারেননি।
বিশ্বকাপে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও মেসির ধারাবাহিকতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দীর্ঘ দুই দশকের বিশ্বকাপ ক্যারিয়ারে তিনি একাধিক প্রজন্মের ফুটবলারের বিপক্ষে খেলেছেন এবং প্রতিটি আসরেই দলের আক্রমণের অন্যতম প্রধান ভরসা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এদিকে বিশ্বকাপে দুই ভিন্ন আসরে ১০ বা তার বেশি গোলে অবদান রাখার বিরল কীর্তিও রয়েছে মেসির ঝুলিতে। ২০২২ বিশ্বকাপে ১০টি এবং ২০২৬ বিশ্বকাপেও ইতোমধ্যে ১০টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। একই তালিকায় রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, যিনি ২০২২ বিশ্বকাপে ১০ এবং ২০২৬ বিশ্বকাপে ১১ গোলে অবদান রেখেছেন।
তবে টুর্নামেন্টে আর্জেন্টিনার আরও ম্যাচ বাকি থাকায় ২০২৬ বিশ্বকাপে নিজের গোল ও অ্যাসিস্টের সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে লিওনেল মেসির সামনে।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
