খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপে নিউইয়র্কে ‘বাংলা মেলা’ প্রবাসীদের মিলনমেলায় পরিণত

স্পোর্টস ডেস্ক

৩ মাস আগে


বিশ্বকাপে নিউইয়র্কে ‘বাংলা মেলা’ প্রবাসীদের মিলনমেলায় পরিণত

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ককে বিশ্বের অন্যতম অভিবাসীবান্ধব শহর বলা হয়। নানা ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তার মানুষের এই শহরে বাংলাদেশিরাও নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে নিয়মিত আয়োজন করে থাকেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় নিউইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি-আমেরিকান সাংস্কৃতিক সংগঠন ‘বাংলা মেলা’।

রোববার (স্থানীয় সময়) সপ্তাহের ছুটির দিনে আয়োজিত এ মেলায় অংশ নেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। কাপড়, হস্তশিল্প, দেশীয় খাবার, পিঠাপুলি, অলংকার, স্বাস্থ্যসেবা এবং সাংস্কৃতিক পরিবেশনা মিলিয়ে দিনব্যাপী এ আয়োজন প্রবাসীদের জন্য এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

নিউইয়র্কের জ্যাকসন হাইটস, জ্যামাইকা ও ব্রঙ্কস এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশির বসবাস। ব্যস্ত কর্মজীবনের কারণে অনেকের সঙ্গে নিয়মিত দেখা-সাক্ষাতের সুযোগ না হলেও এমন আয়োজন তাদের একত্র হওয়ার সুযোগ করে দেয়।

মেলায় স্টল দেওয়া ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, “এই মেলার সবচেয়ে বড় অর্জন হচ্ছে বাংলাদেশিদের মিলন। কে কোন জেলার, কোন মতের-এসব ভুলে সবাই এখানে বাংলাদেশি পরিচয়ে একত্রিত হই।”

মেলায় দেশীয় তাঁতের শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, গয়না, চুড়ি, পিঠা ও নানা ধরনের ঐতিহ্যবাহী খাদ্যসামগ্রী বিক্রি হয়। অনেকেই দেশের স্মৃতি ধরে রাখতে এসব পণ্য সংগ্রহ করেন।

প্রবাসী মৌলি বলেন, “বিদেশে থাকলেও আমাদের মন পড়ে থাকে বাংলাদেশে। তাই এ ধরনের মেলায় এসে দেশীয় পণ্য কিনি, পরিচিত মানুষের সঙ্গে দেখা করি। এমন আয়োজন আরও নিয়মিত হওয়া উচিত।”

আয়োজকরা জানান, ব্রঙ্কসের একটি স্কুলসংলগ্ন সড়কে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। সকাল থেকে রাত পর্যন্ত চলা এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা ও শিশুদের জন্যও ছিল বিভিন্ন আয়োজন।

তারা জানান, গ্রীষ্মকালজুড়ে নিউইয়র্কের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের বাংলা মেলার আয়োজন করা হয়, যাতে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন।

শুধু মেলাই নয়, সপ্তাহের ছুটির দিনে নিউইয়র্কের বিভিন্ন পার্কে বাংলাদেশি বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের উদ্যোগে পিকনিক, গেট-টুগেদার ও পারিবারিক পুনর্মিলনীও অনুষ্ঠিত হচ্ছে। রোববার স্ট্যাটেন আইল্যান্ডে কুষ্টিয়া ও ফেঞ্চুগঞ্জ সমিতির পৃথক গেট-টুগেদার অনুষ্ঠিত হয়, যেখানে পরিবার-পরিজন নিয়ে অংশ নেন প্রবাসীরা।

এদিকে, যুক্তরাষ্ট্রে চলমান ফুটবল বিশ্বকাপও প্রবাসী বাংলাদেশিদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। নিউইয়র্ক বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর হওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কেউ সরাসরি ম্যাচ দেখার সুযোগ না পাওয়ার আক্ষেপ করছেন, আবার কেউ টিকিট সংগ্রহ করে বিশ্বমানের ফুটবলারদের মাঠে দেখার অভিজ্ঞতা ভাগাভাগি করছেন।

প্রবাসীদের মতে, এমন সাংস্কৃতিক আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়; নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য পৌঁছে দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

১ ঘন্টা আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

১ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৪ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom