বিশ্বকাপে খেলতে ভারতে যেতেই হবে-এমন কোনো নির্দেশ দেয়নি আইসিসি: বিসিবি সভাপতি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ ক্রিকেট দলকে অবশ্যই ভারতে যেতে হবে-আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এমন কোনো বাধ্যবাধকতা বা নির্দেশনা দেওয়া হয়নি বলে স্পষ্টভাবে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছেন, এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে পয়েন্ট কর্তন বা ওয়াকওভারের কোনো হুমকিও দেওয়া হয়নি।
বুধবার (৭ জানুয়ারি) সকালে এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত একটি প্রতিবেদনকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন বিসিবি সভাপতি।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, “আইসিসি কখনোই আমাদের বলেনি যে ভারতে না গেলে পয়েন্ট কাটা হবে বা বাংলাদেশকে ওয়াকওভার দেওয়া হবে। এ ধরনের তথ্য সম্পূর্ণ গুজব।” তিনি আরও জানান, আইসিসির একাধিক কর্মকর্তার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
মূলত মঙ্গলবার দিবাগত রাতে ক্রিকইনফোর এক প্রতিবেদনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, আইসিসি বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করেছে এবং বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতকে ভেন্যু হিসেবে মেনে নিতেই হবে। বিষয়টি নিয়ে ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।
তবে এই দাবির সত্যতা যাচাই করতে বিসিবির একাধিক পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, আইসিসির পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক বার্তা এখনো আসেনি।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, “আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে-আমরা কেন ভারতে যেতে চাইছি না। এর জবাবে আমরা আগেই ইমেইলে জানিয়েছি যে, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। গত রাতেও আইসিসি আমাদের কাছে সেই নিরাপত্তাজনিত উদ্বেগের বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে।”
তিনি আরও জানান, ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কেন বোর্ড উদ্বিগ্ন-তার সুনির্দিষ্ট কারণগুলো খুব শিগগিরই লিখিত আকারে আইসিসির কাছে পাঠানো হবে। সেই ব্যাখ্যার ভিত্তিতেই আইসিসি তাদের পরবর্তী সিদ্ধান্ত নেবে।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, “এই মুহূর্তে হুট করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তাই পয়েন্ট কাটা বা ওয়াকওভারের মতো খবরগুলো নিছক গুজব ছাড়া কিছু নয়।”
বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারতের বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পরিবেশ নিয়ে তারা এখনো উদ্বিগ্ন। আইসিসির সঙ্গে আলোচনা চলমান থাকায়, চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে বিভ্রান্তিকর ও অযাচিত খবরে কান না দেওয়ার জন্য ক্রিকেটপ্রেমীদের প্রতি আহ্বান জানিয়েছে বিসিবি।
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...
৭ ঘন্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...
১৪ ঘন্টা আগে
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই
২ দিন আগে
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...
২ দিন আগে
