বিশ্বকাপ উন্মাদনা যেন সহিংসতায় না গড়ায়, দেশবাসীর প্রতি ক্রীড়া প্রতিমন্ত্রীর আহ্বান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চলমান বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে বিরাজমান উন্মাদনা যেন কেবল আনন্দ-উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং কোনোভাবেই সহিংসতা বা প্রাণহানির কারণ না হয়- এমন আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের উত্থাপিত একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে স্পিকারের মাধ্যমে তিনি দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।
‘বাংলাদেশ এখন বিশ্বকাপের আবহে’
সংসদে বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে এ প্রতিযোগিতা নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
তিনি বলেন, “বর্তমানে বাংলাদেশ যেন বিশ্বকাপ ফুটবলের আবহে রয়েছে। দেশের প্রায় প্রতিটি মানুষ, বিশেষ করে যুবসমাজ ও নতুন প্রজন্ম বিভিন্ন মাধ্যমে বিশ্বকাপ উপভোগ করছে।”
সহিংসতায় উদ্বেগ
তবে ফুটবল উন্মাদনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।”
খেলাধুলাকে আনন্দ ও সম্প্রীতির প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কোনো দলের জয়-পরাজয়কে কেন্দ্র করে সামাজিক অস্থিরতা বা সহিংসতা গ্রহণযোগ্য হতে পারে না।
‘খেলা আনন্দের, সংঘাতের নয়’
মো. আমিনুল হক বলেন, “খেলা একটি আনন্দদায়ক বিষয়। এটি নিয়ে উচ্ছ্বাস থাকবে, সমর্থন থাকবে। ঘরে ঘরে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের বন্ধুত্বপূর্ণ আলোচনা ও প্রতিযোগিতা থাকবে, সেটাই স্বাভাবিক।”
তিনি আরও বলেন, “ব্রাজিলের সমর্থকেরা তাদের দলের পরাজয়ে হতাশ। কিন্তু এ হতাশা যেন কোনোভাবেই সংঘাত বা প্রাণনাশের ঘটনায় রূপ না নেয়।”
সচেতনতার আহ্বান
প্রতিমন্ত্রী দেশবাসী, বিশেষ করে তরুণদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, বিশ্বকাপের আবেগকে ইতিবাচকভাবে উদযাপন করতে হবে এবং পারস্পরিক সহনশীলতা বজায় রাখতে হবে।
তার ভাষায়, “দেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তা আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। ফুটবলকে কেন্দ্র করে আর কোনো প্রাণহানির ঘটনা যেন না ঘটে- এটাই আমাদের প্রত্যাশা।”
প্রেক্ষাপট
বিশ্বকাপ ফুটবল চলাকালে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন এলাকায় পতাকা টানানো, শোভাযাত্রা ও সমর্থকদের উদযাপনের পাশাপাশি কয়েকটি স্থানে সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত হওয়ার ঘটনা এবং প্রাণহানির খবরও সামনে এসেছে। এ প্রেক্ষাপটে দায়িত্বশীল আচরণ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।
আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সকাল সাড়ে ১০টায় তিনি দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...
১ দিন আগে
পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে...
১ দিন আগে
ঢাকাসহ সারাদেশে চার দিন গ্যাস সংকটে পড়তে পারে সারাদেশ
রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর
২ দিন আগে
মেট্রোরেলে আসন না পেয়ে দাঁড়িয়েই অসুস্থ পরে মৃত্যু শিক্ষকের
মেট্রোরেলে প্রচণ্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক নজীবুর রহমান (৬৪)। অসুস্থ বোধ করায় বসে থাকা যাত্রীদের কাছে কয়েকবার বসার সুযোগ চেয়েছিলেন তিনি। কিন্তু কেউ সাড়া দেননি বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে নাকিবুর রহমান। পরে মেট্রোরেলের মেঝেতে পড়ে যান নজীবুর। হাসপাতালে নেওয়ার...
৬ দিন আগে
