খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প ও নিউইয়র্কের মেয়র মামদানি, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

স্পোর্টস ডেস্ক

২ মাস আগে


বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প ও নিউইয়র্কের মেয়র মামদানি, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

ছবি: সংগৃহীত


ফুটবল বিশ্বকাপের ফাইনালে মাঠে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তবে রাজনৈতিকভাবে বিপরীত অবস্থানে থাকা এই দুই নেতার মধ্যে আলাদা কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে নিশ্চিত করেছেন মেয়রের মুখপাত্র।

এর আগে গত মাসে এনবিএ ফাইনালেও একই ভেন্যুতে দুজনকে দেখা গিয়েছিল। সে সময় ম্যাডিসন স্কয়ার গার্ডেনের একটি বিশেষ নিরাপত্তাবেষ্টিত বক্সে বসে খেলা দেখেন ট্রাম্প। তার উপস্থিতিকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় স্টেডিয়ামের বাইরের ওয়াচ পার্টি বাতিল করা হয় এবং দর্শকদেরও নির্ধারিত সময়ের অনেক আগেই প্রবেশ করতে হয়।

অন্যদিকে, মেয়র জোহরান মামদানি সাধারণ দর্শকদের সঙ্গে গ্যালারির ওপরের সারিতে বসে খেলা উপভোগ করেছিলেন। এবার বিশ্বকাপের মেগা ফাইনালেও তিনি মাঠে থাকবেন। নিউ জার্সিতে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন।

এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছিলেন, বিশ্বকাপজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ট্রাম্পের উপস্থিতিতেই ফাইনাল উপভোগ করা হবে এবং যৌথভাবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে।

তবে টুর্নামেন্ট চলাকালে ট্রাম্প ও ফিফা সভাপতির ঘনিষ্ঠতা নিয়ে বিতর্কও তৈরি হয়। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ট্রাম্প ব্যক্তিগতভাবে ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে বালোগান নিষেধাজ্ঞামুক্ত হয়ে খেললেও যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয়।

বিশ্বনেতাদের উপস্থিতির কারণে ফাইনাল ম্যাচটিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ ‘লেভেল ওয়ান স্পেশাল ইভেন্ট’ হিসেবে ঘোষণা করেছে। ফলে আকাশসীমা নিয়ন্ত্রণ, বিশেষ গোয়েন্দা নজরদারি, বিস্ফোরক শনাক্তকারী কুকুর এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

চলতি বিশ্বকাপে ট্রাম্পকে এর আগে গ্যালারিতে দেখা না গেলেও শুরু থেকেই সক্রিয় ছিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। নিজেকে আর্সেনালের সমর্থক ও ফুটবলপ্রেমী দাবি করা এই রাজনীতিক বিশ্বকাপ উপলক্ষে শহরের বিভিন্ন পার্কে ওয়াচ পার্টির আয়োজন, সাধারণ দর্শকদের জন্য স্বল্পমূল্যের জার্সি ও টিকিটের ব্যবস্থা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে বসে খেলা দেখার উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন।

ফাইনালে কার সমর্থন?

ফাইনালে ট্রাম্প বা মামদানি-কে কোন দলকে সমর্থন করবেন, তা এখনো স্পষ্ট নয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, ট্রাম্প আর্জেন্টিনাকে সমর্থন করছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।

তবে সম্প্রতি নিউইয়র্কে এক ফিফা অনুষ্ঠানে লিওনেল মেসির প্রশংসা করেন ট্রাম্প। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, “তোমরা কি আবার ইতিহাস পুনরাবৃত্তি করতে প্রস্তুত?”

অন্যদিকে, মেয়র মামদানির পছন্দের দল মরক্কো আগেই বিদায় নিয়েছে। ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে তিনি রসিকতা করে বলেন, “আমি এবার যার পক্ষ নিয়েছি, সেই হেরেছে। এখন আমি যার নাম বলব, মনে হচ্ছে সেই দলটাই হারবে!”


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

১ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৪ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৪ দিন আগে


ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom