খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপ ফাইনালে গাজাবাসীর বড় অংশের সমর্থন স্পেনের দিকে, কারণ রাজনৈতিক সংহতি

স্পোর্টস ডেস্ক

২ মাস আগে


বিশ্বকাপ ফাইনালে গাজাবাসীর বড় অংশের সমর্থন স্পেনের দিকে, কারণ রাজনৈতিক সংহতি

ছবি: সংগৃহীত


২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে রোববার দিবাগত রাতে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে বিশ্বের অন্যান্য দেশের মতো যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাতেও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। তবে অনেক ফিলিস্তিনি সমর্থক স্পেনের প্রতি সমর্থন জানাচ্ছেন, যার পেছনে দেশটির ফিলিস্তিনপন্থী রাজনৈতিক অবস্থান ও মানবিক উদ্যোগকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন তারা।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের মে মাসে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। সে সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, এই সিদ্ধান্তের উদ্দেশ্য ছিল দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে এগিয়ে নেওয়া, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সহায়তা করা এবং মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টাকে শক্তিশালী করা।

এছাড়া স্পেন জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় এবং কোচ প্রকাশ্যে গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তাদের মধ্যে তরুণ তারকা লামিনে ইয়ামাল এবং কোচ পেপ গার্দিওলার বক্তব্য ফিলিস্তিনিদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে।

গাজার প্রতিবন্ধী ফুটবল দল গাজা আল ইরাদা-এর প্রধান কোচ হাতেম আল মাগরিবি বলেন, ফিলিস্তিনের অনেক মানুষ স্পেনের বিজয় দেখতে চান।

তিনি বলেন, “যারা আমাদের পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানানো আমাদের দায়িত্ব। খেলোয়াড়রা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এই অনুভূতি হারায়নি।”

তিনি বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর জন্য মিসরের কোচ হোসাম হাসানকেও ধন্যবাদ জানান।

যুদ্ধের মধ্যেও ফুটবলের উন্মাদনা

দীর্ঘদিনের সংঘাতের কারণে গাজায় স্বাভাবিকভাবে বিশ্বকাপ উপভোগ করাও কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎ সংকট, জ্বালানির ঘাটতি এবং অর্থনৈতিক দুরবস্থার কারণে অনেকেই ম্যাচ সরাসরি দেখতে পারছেন না।

সাবেক ফুটবলার ও স্টেডিয়াম ব্যবস্থাপক আদনান আল আফিফি বলেন, বিদ্যুৎ থাকলেই কেবল মানুষ খেলা দেখতে পারে। কিন্তু জ্বালানির উচ্চমূল্য ও সংকটের কারণে জেনারেটর চালানোও অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না।

এই পরিস্থিতির মধ্যেও গাজা সিটির প্যালেস্টাইন স্পোর্টস ক্লাব বিশ্বকাপ উপলক্ষে প্রতীকী প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছে। বর্তমানে এটিই গাজার অন্যতম সক্রিয় ফুটবল ক্লাব, যেখানে খেলোয়াড়রা অনুশীলন ও প্রতিযোগিতার সুযোগ পাচ্ছেন।

বিশ্বকাপের আবহ তৈরি করতে আয়োজিত ম্যাচগুলোতে রেফারির পাশাপাশি প্রতীকী ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থাও রাখা হয়, যাতে খেলোয়াড়রা আন্তর্জাতিক টুর্নামেন্টের অভিজ্ঞতা অনুভব করতে পারেন।

আদনান আল আফিফি বলেন, “পুরো পরিবেশ ছিল আবেগ, আশাবাদ এবং ইতিবাচক অনুভূতিতে ভরা। স্পেনের প্রতি আমাদের সমর্থনের এটি একটি প্রতীকী প্রকাশ।”

গাজার বাসিন্দা আহমেদ আল বোজম বলেন, তিনি স্পেনের সমর্থক, কারণ দেশটি ফিলিস্তিনের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। তার মতে, গাজার অনেক মানুষের অনুভূতিও একই রকম।

বিশ্লেষকদের মতে, এবারের বিশ্বকাপ ফাইনাল শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়, অনেক ফিলিস্তিনির কাছে এটি আন্তর্জাতিক সংহতি ও রাজনৈতিক অবস্থানের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

৭ মিনিট আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

১ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৪ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom