বিশ্বকাপ জিততে না পারলেও আইএফএফএইচএসের চোখে ২০২৬ আসরের সেরা খেলোয়াড় মেসি
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপের শিরোপা অধরা থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে নতুন সম্মান অর্জন করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। পরিসংখ্যান ও পারফরম্যান্স বিশ্লেষণের ভিত্তিতে তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। তবে পুরো আসরে ধারাবাহিক নৈপুণ্যের কারণে আইএফএফএইচএসের মূল্যায়নে সবার ওপরে জায়গা করে নিয়েছেন ৩৯ বছর বয়সী মেসি।
অন্যদিকে, ফিফার অফিসিয়াল পুরস্কারে টুর্নামেন্টের গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক রদ্রি। সেখানে মেসি পান সিলভার বল এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে অর্জন করেন ব্রোঞ্জ বল।
গত সোমবার প্রকাশিত এক বিবৃতিতে আইএফএফএইচএস জানায়, খেলোয়াড় নির্বাচনে জনপ্রিয়তা বা আবেগ নয়, বরং তথ্যভিত্তিক বৈজ্ঞানিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে। ম্যাচ রেটিং, গোল, অ্যাসিস্ট এবং বিশেষ করে নকআউট পর্বে দলের সাফল্যে অবদান-এসব সূচক নির্দিষ্ট ওজনের ভিত্তিতে বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুরো টুর্নামেন্টে মেসি ৭ ম্যাচে ৬২৬ মিনিট মাঠে থেকে করেছেন ৮টি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি। অর্থাৎ, তিনি সরাসরি ১২টি গোলে অবদান রাখেন। তার গড় ম্যাচ রেটিং ছিল ৮.৩৩, যা টুর্নামেন্টের অন্যতম সেরা।
আইএফএফএইচএসের মতে, গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত ধারাবাহিক উচ্চমানের পারফরম্যান্সই মেসিকে এই স্বীকৃতি এনে দিয়েছে। সংস্থাটি জানায়, এটি কোনো একক ম্যাচের পারফরম্যান্সের মূল্যায়ন নয়; বরং পুরো বিশ্বকাপজুড়ে তার সামগ্রিক প্রভাবের পরিসংখ্যানগত প্রতিফলন।
১৯৯১ সাল থেকে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে কাজ করে আসা আইএফএফএইচএসের মূল্যায়নে ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে প্রভাবশালী ফুটবলার হিসেবে স্বীকৃতি পেলেন লিওনেল মেসি।
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
১ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৪ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৪ দিন আগে
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...
৫ দিন আগে
