বিশ্বকাপ হারের পর অবসরের ইঙ্গিত এমি মার্তিনেজের
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘এমি’ মার্তিনেজ।
ফাইনালে একের পর এক দুর্দান্ত সেভ করেও দলকে শিরোপা এনে দিতে পারেননি ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। ম্যাচ শেষে বুয়েনস এইরেসে ফিরে সমর্থকদের অভ্যর্থনা পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা জানান তিনি।
ইনস্টাগ্রামে মার্তিনেজ লিখেছেন, “স্বপ্ন দেখেছিলাম, আমরা আবারও বিশ্বকাপ জিতব। ট্রফিটা আবার আর্জেন্টিনায় নিয়ে যাব, আরেকবার ইতিহাস গড়ব।”
এরপরই অবসরের সম্ভাবনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “সত্যি বলতে, এই কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। এখন অনেক কিছু নিয়ে ভাবার সময়। সামনে কীভাবে এগিয়ে যাওয়া যায়, সেটাই ভাবতে হবে। আর হয়তো এটাও ভাবার সময় এসেছে, আমার সরে দাঁড়ানোর সময় হয়েছে কি না। আমি খুবই দুঃখিত। আমি আমার দেশ ও সতীর্থদের সাহায্য করার জন্য সত্যিই সর্বোচ্চ চেষ্টা করেছি।”
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ ফাইনালের পর দেওয়া এই বার্তা আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে।
২০২১ সালের ৩ জুন চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় মার্তিনেজের। এরপর থেকে তিনি আর্জেন্টিনার হয়ে ৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং দুটি বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলোতে দলের অন্যতম নির্ভরযোগ্য সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে তিনি টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের স্বীকৃতি হিসেবে গোল্ডেন গ্লাভ পুরস্কার জিতেছিলেন। এছাড়া ২০২৩ ও ২০২৪ সালে বিশ্বের সেরা গোলরক্ষককে দেওয়া ইয়াশিন ট্রফিও নিজের করে নেন।
ক্লাব ফুটবলে ২০২০ সাল থেকে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে খেলছেন মার্তিনেজ। তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত থাকলেও চলতি গ্রীষ্মে ইতালির জুভেন্টাসে যোগ দেওয়ার গুঞ্জন রয়েছে।
লিওনেল মেসিসহ সতীর্থদের কাছে এমি মার্তিনেজ শুধু একজন দক্ষ গোলরক্ষকই নন, বরং দলের অনুপ্রেরণার অন্যতম উৎস এবং ড্রেসিংরুমে ইতিবাচক পরিবেশ গড়ে তোলার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত।
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
১ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৪ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৪ দিন আগে
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...
৫ দিন আগে
