রাজনীতি

বিরোধীরা সংসদে একরকম, বাইরে আরেক রূপে: এ্যানি চৌধুরী

অনলাইন ডেস্ক

১৭ ঘন্টা আগে


বিরোধীরা সংসদে একরকম, বাইরে আরেক রূপে: এ্যানি চৌধুরী

সংগৃহীত


বিরোধী দল সংসদে সুন্দর সুন্দর কথা বললেও বাইরে গিয়ে ১৯৭১ সালের সময়ের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে বিরোধীদের লংমার্চ কর্মসূচি কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরোধীরা বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনের হুমকি দিয়ে আসছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার বিকেলে লক্ষ্মীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালির শুরুতে এসব কথা বলেন এ্যানি চৌধুরী।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাসের মধ্যে সব সমস্যার সমাধান করে ফেলবে-এমনটা বাস্তবে সম্ভব নয়। ধ্বংসস্তূপের মধ্যে সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখনো নানা সংকটের মধ্যে কাজ করতে হচ্ছে।

বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, ঘরে ঘরে লোডশেডিং হচ্ছে এবং মানুষ কষ্ট পাচ্ছে-এটি সরকারও জানে। তবে গ্যাস সরবরাহ না থাকলে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয়। ছয় মাসের মধ্যে এসব সমস্যার পুরোপুরি সমাধান করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

এ্যানি চৌধুরী বলেন, ১২ ফেব্রুয়ারির আগে যদি অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে কাজ শুরু করত, তাহলে বর্তমান সরকারের জন্য পরিস্থিতি মোকাবিলা করা কিছুটা সহজ হতে পারত। তিনি বলেন, ছয় মাসে সবকিছু সমাধান করতে না পারা বাস্তবতা এবং এ জন্য সরকারের আরও সময় প্রয়োজন।

রাজনৈতিক বক্তব্য নিয়ে আমিরের সমালোচনা

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারকে নিয়ে অশালীন বক্তব্যের প্রসঙ্গ তুলে এ্যানি চৌধুরী বলেন, সংসদে বিরোধীদলীয় নেতা বিষয়টি নিয়ে বিচার দাবি করেছেন এবং যারা এ ধরনের কর্মকাণ্ড করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।

তবে পাটোয়ারীর বক্তব্য প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এতদিন ধরে তারেক রহমান, জিয়া পরিবার ও বিএনপির নেতাদের নিয়ে অশালীন বক্তব্য দেওয়া হলেও বিরোধী দলের নেতারা তাকে একবারও সতর্ক করেছেন কি না।

এ্যানি চৌধুরীর অভিযোগ, রাজনৈতিক শিষ্টাচার না মেনে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। যারা রাজনীতির মাঠে ফ্যাসিবাদী আচরণ করতে চান, তাদের মধ্য থেকেই এ ধরনের বক্তব্য আসছে বলেও মন্তব্য করেন তিনি।

লংমার্চে ছাত্রদল-যুবদলকে নিয়ে স্লোগানের সমালোচনা

এ্যানি চৌধুরী বলেন, একজন তরুণের গালিগালাজের প্রসঙ্গে বিরোধী দলের পক্ষ থেকে ‘ভালোয় ভালোয় ছেড়ে দেওয়ার’ কথা বলা হয়েছে। তার দাবি, সংসদে যে ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, লংমার্চেও একই ধরনের বক্তব্য এসেছে।

তিনি অভিযোগ করেন, লংমার্চের কর্মসূচিতে ছাত্রদল ও যুবদলকে নিয়েও বিভিন্ন বক্তব্য ও স্লোগান দেওয়া হয়েছে। ‘হৈ হৈ রৈ রৈ-এরা গেল কই’ ধরনের স্লোগানের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

এ্যানি চৌধুরীর ভাষ্য, রাজনীতি ও সমাজে যে ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়, সেগুলোই এখন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। তিনি এসব বক্তব্যকে অশালীন, অশ্লীল ও বিবেকবর্জিত বলে সমালোচনা করেন।


দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ

দেশে জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার না চালিয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান...

১ ঘন্টা আগে


গণভোটের রায় অস্বীকার করে ৭০ শতাংশ মানুষকে অপমান করা হয়েছে: শফিকুর রহমান
গণভোটের রায় অস্বীকার করে ৭০ শতাংশ মানুষকে অপমান করা হয়েছে: শফিকুর রহমান

গণভোটের রায়কে অস্বীকার করে সরকার দেশের ৭০ শতাংশ মানুষকে অপমান ও প্রতারিত করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেছেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কবর রচনা করে সংসদের ভেতরেই সবকিছুর ফয়সালা করতে চেয়েছিলাম। রাজপথে আসতে চাইনি; কিন্তু সরকারই তাদের রাজপথে আসতে বাধ্য করেছে। জনগণের গণভোটের...

২ ঘন্টা আগে


ঢাকা-চট্টগ্রাম জনতার জোয়ার থামানোর ক্ষমতা কারও নেই: আখতার হোসেন
ঢাকা-চট্টগ্রাম জনতার জোয়ার থামানোর ক্ষমতা কারও নেই: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত জনতার যে জোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ার থামানোর ক্ষমতা কারও নেই। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম...

১৭ ঘন্টা আগে


বিএনপি সরকার প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: শফিকুর রহমান
বিএনপি সরকার প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: শফিকুর রহমান

বিএনপি সরকার গঠনের প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার বিকেলে ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের অংশ হিসেবে ফেনীর মহিপালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপিও...

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom